ঐতিহ্যবাহী পৌষমেলার জন্য হাওড়া থেকে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: প্রতিবছরের মতো রীতি মেনে শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষমেলা। মঙ্গলবার শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা। দেশ-বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন শান্তিনিকেতনে। ওই পৌষমেলার অপেক্ষাতে সারাবছর কাটান শান্তিনিকেতনবাসী। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও এই পৌষমেলার জন্য দিন গোনেন। এই পৌষমেলায় সাধারণ মানুষ যাতে আসতে পারেন, তারজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন।

পৌষমেলা উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হন শান্তিনিকেতনে। সেইজন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশেষ ট্রেন চালানোর কথা ভাবনা চিন্তা করেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ট্রেন চলার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই ট্রেন ছাড়বে হাওড়া থেকে। স্টপেজ দেবে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুরে। এই বিশেষ ট্রেন চালানোর জন্য যাত্রীদের সুবিধা হবে।

সূত্রের খবর, বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে এই বিশেষ ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে বোলপুরে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, এই স্পেশাল ট্রেন বোলপুর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছেড়েছে, ২টো ৪৫ মিনিটে হাওড়ায় এসে পৌঁছবে। ১১ কোচের এই  ট্রেনে ৯টি জেনারেল কামরা ও ২টি সংরক্ষিত কামরা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই সময়সূচি মতো বিশেষ ট্রেনটি চলবে। পৌষমেলার সময়ে রেলের পক্ষ থেকে এই ট্রেন দেওয়ায় সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। এই সময় পৌষমেলা উপলক্ষ্যে ভিড় হয় শান্তিনিকেতন এব ট্রেনে। বিশেষ ট্রেন দেওয়ায় সুবিধা হয়েছে সকলেরই।

 

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?