নিউটাউনে প্রাণঘাতী জন্তুর পায়ের ছাপ, সতর্ক বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত হলেই শোনা যায় গর্জন। সেইসঙ্গে দেখা মিলেছে পায়ের ছাপও। চিতাবাঘের আতঙ্কে দুচোখের পাতা এক করতে পারছেন না নিউটাউনের বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে বন দফতরকে। বাঘ ধরার জন্য খাঁচাও পাতা হয়েছে। কিন্তু বাঘের দেখা নেই। এখনই অবশ্য নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বন দফতরের কর্মীরা।

না, এই নিউটাউন কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা নিউটাউন নগরী নয়। এই নিউটাউন হল আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ারের নিউটাউন দুর্গাবাড়ির বাসিন্দারা এখন আতঙ্কে ভুগছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে ঘোরাফেরা করতে শুরু করেছেন বন দফতরের আধিকারিকরা। বাঘ ধরার খাঁচা নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে বসানো হয়েছে ক্যামেরাও। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছেন বন দফতরের আধিকারিকরা।

এই প্রসঙ্গে বক্সা টাইগার রিজার্ভের রেঞ্জার প্রদীপ কান্তি সরকার জানান, ‘স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ কেউ বলছে হায়না, কেউ কেউ বলছে চিতা। আসলে সেটা কী সেটা বোঝার জন্য ক্যামেরা বসানো হয়েছে।‘ ইতিমধ্যে গোটা বিষয়টি নজরে এসেছে আলিপুরদুয়ার পুরসভারও। খবর শুনেই এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিত কর। পুরসভার চেয়ারম্যান জানান, ‘কিছুদিন ধরেই একটা পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। জন্তুটিকে ধরার চেষ্টা হচ্ছে। তবে জন্তুটি আসলে কী, সেটা বোঝা যাচ্ছে না। ধরা দিলেই বোঝা যাবে।‘

 

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট