লিখিত পরীক্ষার আগেই বড় ধাক্কা, গ্রুপ C-D নিয়োগে ৫৪৪ প্রার্থীর আবেদন বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। লিখিত পরীক্ষার আগেই প্রাথমিক যাচাই বা স্ক্রুটিনি পর্যায়ে একাধিক অযোগ্য প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ৫৪৪ জন প্রার্থীর আবেদন খারিজ করা হয়েছে। এর মধ্যে গ্রুপ সি-তে ২৮৮ জন এবং গ্রুপ ডি-তে ২৫৬ জন প্রার্থী রয়েছেন। তদন্তে উঠে এসেছে, এই প্রার্থীদের অনেকেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আগেই অযোগ্য বলে চিহ্নিত হয়েছিলেন। সেই তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন এবারও নতুন করে আবেদন করেন। স্ক্রুটিনির সময় তাঁদের নথি যাচাই করতে গিয়েই বিষয়টি সামনে আসে।এরপর কমিশন সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদন বাতিল করার। কমিশনের তরফে জানানো হয়েছে, বাতিল হওয়া প্রার্থীদের নাম, আবেদন বাতিলের কারণ এবং ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত রোল নম্বর-সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের।

উল্লেখযোগ্যভাবে, আগামী ১ মার্চ এবং ৮ মার্চ রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যেই দ্রুতগতিতে প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড বিতরণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।কমিশন সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ জুড়ে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিয়মমাফিক এবং নিরপেক্ষ করতে অযোগ্য প্রার্থীদের আগেই বাদ দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’