দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম নির্দেশ মেনে শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় প্রথমে ছিল ১৮০৪ জন। ওই রাতেই আরও ২ জনের নাম ওই তালিকায় যুক্ত হয়েছে। এই তালিকা প্রকাশের পরেই টেন্টেটদের একাংশ প্রশ্ন তুলেছে, কীসের ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা। এসএসসি-র প্রকাশ করা তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সু্প্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে টেন্টেডদের একাংশ। সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে তাঁরা আবেদন করেছেন। জানা গিয়েছে, রাজ্য আগেই ক্যাভিয়েট ফাইল করেছে। সোমেই মামলার শুনানি হতে পারে। আদালতে ৫৬ নম্বরে মামলাটি রয়েছে।

দাগিদের একাংশের দাবি, এসএসসি-র পক্ষ থেকে বার বার বলা হয়েছে, তাঁদের কাছে ওএমআর শিট নেই। তাহলে কিসের ভিত্তিতে এই টেন্টেড তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা কি আদৌ গ্রহণযোগ্য। বিষয়টি কতটা গ্রহণযোগ্য সেই নিয়ে আদালতে গিয়েছেন তাঁরা। এসএসসি-র এই টেন্টেড তালিকা কোনওভাবেই মানতে নারাজ চাকরিহারা ‘দাগি’দের একাংশ। এদিন মামলায় কি রায় আসে সেটাই এখন দেখার।

সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় নাম রয়েছে ১৮০৬ জনের। আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই ২০১৬ সালের প্যানেলে থাকা অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে দাগিদের তালিকায় রয়েছেন একাধিক তৃণমূল নেতা ও একাধিক ঘনিষ্ঠ। সেই তালিকায় যেমন নাম রয়েছে রাজপুর সোনারপুরের তিনবারের কাউন্সিলর কুহেলি ঘোষের, তেমনই নাম রয়েছে হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী শাহিনা সুলতানা সহ আরও অনেকের নাম।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ