ভোটারদের লাইনে হাজির গজরাজ, ঝাড়গ্রামের মাটিতে রামলালের উপস্থিতিতে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বাংলায় শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। এদিন ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। সেই লাইনে এসে দাঁড়িয়েছে গজরাজ ‘রামলাল’। ভোটার লিস্টে নাম না থাকলেও ভোটকেন্দ্রে এসে দাঁড়িয়েছে সে। সকলের সঙ্গে দাঁড়িয়ে ভোট দেবে সেও। ভোট শুরুর আগেই ভোটের লাইনে দাঁড়িয়ে ছিল সে। ‘রামলাল’ একটি গজরাজ। সকাল সকাল ভোটার লাইনে তাঁকে দেখে শোরগোল পড়ে গিয়েছে।

বৃহস্পতিবার ঝাড়গ্রামের জিতুশোলের একটি ভোটকেন্দ্রের বাইরে দেখা যায় সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে গজরাজ রামলাল। তাকে দেখেই ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর যায় বন দফতরে।সেই কর্মীরা এসে পরিস্থিতির সামাল দেয়। বৃহস্পতিবার প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট চলছে। এদিন ভোট রয়েছে ঝাড়গ্রামেও। এই জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। জিতুশোল প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র করা হয়েছে। হাতিটি এদিন ভোটকেন্দ্রের বাইরে থাকলেও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

জঙ্গল লাগোয়া বুথে হানা দিতে পারে হাতি। এমন আশঙ্কা আগেই ছিল। তাই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল বন দফতরেক। নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ করতে বন দফতরের পক্ষ থেকে বুধবার বিকেল থেকেই শুরু হয়েছিল নজরদারি। তারপরেও বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রের বাইরে দেখা গেল বহাল তবিয়েতে দাঁড়িয়ে গজরাজ। বন দফতরের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  এদিন রাজ্যের প্রথম দফার নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে নির্নাচন। এসআইআর প্রকিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন লক্ষ লক্ষ ভোটার। যাঁরা পাশ করেছেন, তাঁরা ভোট দিতে লাইনে এসে দাঁড়িয়েছেন। এবারের ভোট শান্তিপূর্ণ করতে একাধিক কড়া পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন। 

 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?