দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

নিজস্ব প্রতিনিধিঃ নিজের বাড়ি বা ফ্ল্যাট থাকলে অনেকেই তা ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করতে চান। তবে প্রপার্টি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল হিসেবে ভাড়া দেওয়া বেশি লাভজনক, তা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। আসলে দু’ধরনের সম্পত্তির ক্ষেত্রেই লাভের সুযোগ রয়েছে, তবে ঝুঁকি ও আয়ের ধরনে পার্থক্য রয়েছে। বিনিয়োগের আগে এই বিষয়গুলো জানা জরুরি।

রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্রপার্টির পার্থক্য

রেসিডেন্সিয়াল প্রপার্টি সাধারণত স্থিতিশীল এবং কম ঝুঁকির। ভাড়াটিয়া পাওয়া তুলনামূলক সহজ এবং আয় নিয়মিত হয়।

কমার্শিয়াল প্রপার্টি বেশি আয়ের সুযোগ দেয়, তবে খালি থাকার ঝুঁকিও বেশি।

রেন্টাল রিটার্ন কতটা?

•প্রায় ৫০ লাখ টাকার একটি ফ্ল্যাট থেকে মাসে প্রায় ১৫-২০ হাজার টাকা ভাড়া পাওয়া যেতে পারে।

•অন্যদিকে দোকান বা অফিস স্পেস থেকে সাধারণত রেসিডেন্সিয়ালের  তুলনায় ২-৩ গুণ বেশি ভাড়া পাওয়া সম্ভব।

•ভারতে কমার্শিয়াল প্রপার্টির রেন্টাল ইয়েল্ড ৬%-১০%, আর রেসিডেন্সিয়ালে  সাধারণত ২%-৪%।

•রেসিডেন্সিয়াল প্রপার্টিতে বাসস্থানের চাহিদা সবসময় থাকে, তাই আয় তুলনামূলক স্থির।

•কমার্শিয়াল প্রপার্টি অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল, ফলে কখনও খালি থাকার ঝুঁকি থাকে।

বিনিয়োগের ঝুঁকি

•পুরোনো প্রপার্টিতে রক্ষণাবেক্ষণ খরচ বেশি হতে পারে।

•নতুন প্রজেক্টে অনুমোদন বা নির্মাণে দেরির ঝুঁকি থাকে।

•তাই ডেভেলপার ও প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে যাচাই করা জরুরি।

কম বাজেটে কী করবেন?

•শুধু বড় শহর নয়, টিয়ার-২ শহর বা শহরের প্রান্তিক এলাকায় বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা থাকে।

•নতুন প্রজেক্ট বা প্লটেড ডেভেলপমেন্টেও বিনিয়োগের সুযোগ রয়েছে।

রেসিডেন্সিয়াল প্রপার্টি নিরাপদ ও স্থিতিশীল আয় দেয়, আর কমার্শিয়াল প্রপার্টিতে বেশি রিটার্নের সম্ভাবনা থাকে। তাই বিশেষজ্ঞদের মতে, দুটির সমন্বয়ে বিনিয়োগ করলে সবচেয়ে ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করা সম্ভব।

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ