আজ Group C ও D ‘অযোগ্য’ তালিকা প্রকাশ SSC-র, তালিকায় প্রায় ৩৫০০

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে গ্রুপ সি, গ্রুপ ডি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। অযোগ্যদের তালিকায় রয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষাকর্মী। সোমবার বিকেলে এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশিত হবে এই তালিকা। গ্রুপ সি গ্রুপ ডি আলাদা আলাদা করে তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর সন্ধ্যে থেকে নয়া বিজ্ঞপ্তি মেনে আবেদন প্রক্রিয়া শুরু করবে SSC।

সুপ্রিম কোর্টের পেনের কালিতে একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে শিক্ষকদের জন্য। বাকি ছিলেন শিক্ষাকর্মীরা। তাঁদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার থেকেই চালু হবে আবেদন গ্রহণ। কিন্তু তার আগে অযোগ্যদের তালিকা জানা প্রয়োজন। কারণ অযোগ্যরা নতুন করে আবেদন জমা করতে পারবে না বলে জানা গিয়েছে। তাই সোমবার বিকেলে এসএসসি প্রকাশ করতে চলেছে সেই অযোগ্যদের তালিকা। সেই তালিকায় রয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষাকর্মী।

শিক্ষক নিয়োগের পরীক্ষার আগে অযোগ্য তালিকা প্রকাশ করেছিল কমিশন। এবার শিক্ষাকর্মীদের ক্ষেত্রে একই পথে হাঁটতে চলেছে কমিশন। এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।  এদিন সন্ধ্যে থেকে শুরু হবে গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্য আবেদন গ্রহণ। আদালতে কমিশনের পক্ষ থেকে দেওয়া তালিকায় দেখা গিয়েছে গ্রুপসি তে ১১০০ এবং গ্রুপ ডি তে ২৩০০ অযোগ্য শিক্ষাকর্মী রয়েছেন। শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে চাইছে কমিশন। নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং কোন সমস্যা সৃষ্টি না হয় তার জন্যই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে প্রস্তুত কমিশন।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অযোগ্য শিক্ষক তালিকা প্রকাশ করা হয়েছিল। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নভেম্বরের শুরুতেই হতে পারে তার ফল প্রকাশ ইতিমধ্যেই পরীক্ষার মডেল  উত্তরপত্র আপলোড করেছে কমিশন। ২০১৬ সালে এসএসসি নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগ তুলে মামলা আদালতে করালে সুপ্রিম কোর্ট পুরো প্যালেনই বাতিল করে দেয়।। এরপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শিক্ষক নিয়োগের ফল প্রকাশের আগেই শিক্ষাকর্মীদের অযোগ্য তালিকা প্রকাশ করে নতুন আবেদন জমা নিয়ে প্রস্তুত কমিশন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

দিদিমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ মহাশ্মশানে ভয়ানক কাণ্ড

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের