নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে ধর্নায় বসলেন রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গে-প্রিয়াঙ্কা গান্ধিরা। ইতিমধ্যেই ধর্নায় বসা কংগ্রেস নেতাদের হটাতে অ্যাকশনে নেমেছে দিল্লি পুলিশ। বেশ কয়েকজনকে আটক করেছে। বাকিদেরও সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গতকাল সোমবার (২০ জুলাই) সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। ওই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। অভিযানে সামিল পড়ুয়াদের হটাতে এলোপাথাড়ি কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি ব্যাপক লাঠিচার্জও করা হয়। দিল্লি পুলিশের ওই অমানবিক আচরণের প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন বিরোধী দলের নেতাদের পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আচমকাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০ রাজাজি মার্গের বাসভবন থেকে মিছিল বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ জনকল্যাণ মার্গের সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হন। বাসভবনের কাছেই তাঁদের পথরোধ করে দিল্লি পুলিশ। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন রাহুল-প্রিয়াঙ্কারা। প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার আগে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে রাহুল লেখেন, ‘সোমবার সংসদ অভিযানে কেন নিরীহ পড়ুয়াদের উপরে বেধড়ক লাঠিচার্জ করা হল, তার জবাব চাইতে প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছি। দেশের যুবকদের ভবিষ্যত ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।’ প্রতিবেদন প্রকাশের সময়ে কংগ্রেসিদের ধর্নাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে কথা বলছেন।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে