‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ চুরি রুখতে এবার প্রযুক্তিকেই হাতিয়ার করল রাজ্য সরকার। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও তার সমাধান নিশ্চিত করতে চালু হল মোবাইল অ্যাপ ‘বিদ্যুৎ প্রহরী’। মঙ্গলবার (২১ জুলাই) সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে এই বিশেষ অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের অভিযোগই নয়, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানা সমস্যাও এবার সরাসরি এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন গ্রাহকরা। একই অনুষ্ঠানে বিদ্যুৎ দফতরের নিয়োগ প্রক্রিয়া নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিদ্যুৎ ভবনে কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে। বিদ্যুৎ দফতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও একাধিক কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।’ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এখনও বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে। অভিযোগ জমা পড়লেও অনেক সময় তার নিস্পত্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। সেই সমস্যার সমাধান করতেই চালু করা হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ। তিনি আরও বলেন, বিদ্যুৎ চুরি সম্পূর্ণ বন্ধ করাই সরকারের লক্ষ্য। শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। যেসব বাণিজ্যিক ভবনের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নোটিস পাঠানোর নির্দেশও দেন তিনি। তবে গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে পূর্ববর্তী রেকর্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

এদিনের অনুষ্ঠান থেকে বিদ্যুৎ দফতরের নিয়োগ ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘নিয়োগের একটা নিয়ম থাকা উচিত। একজন মন্ত্রী এসে যদি কাউকে বলে, আমার লোক দেখে নিতে, তাহলে দেখবে না এমন সাধ্য কার! কিন্তু আমি চাই না এভাবে নিয়োগ হোক। পড়াশোনা শেষ করে সকলকে সঠিক পথে চাকরি পেতে হবে।’ সেই কারণেই ভবিষ্যতে বিদ্যুৎ দফতরের নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে করা হবে বলে ঘোষণা করেন তিনি।

কীভাবে ব্যবহার করবেন ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Play Store-এ গিয়ে ‘বিদ্যুৎ প্রহরী’ লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। ইন্সটল করার পর অ্যাপ ওপেন করলে বিভিন্ন ধরনের অভিযোগ জানানোর জন্য আলাদা অপশন দেখা যাবে। ব্যবহারকারীরা অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি সেই অভিযোগের বর্তমান অবস্থাও অ্যাপ থেকেই জানতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের অভিযোগ জানানো ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। ২৪ ঘণ্টা এই অ্যাপ পর্যবেক্ষণে থাকবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। ফলে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অন্য যেকোনও সমস্যা, পরামর্শ বা মতামতও এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন সাধারণ মানুষ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের