ভেঙে পড়ল মঞ্চ, আহত হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার তপনে মঞ্চ ভেঙে আহত হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। অনুষ্ঠান চলাকালীন আচমকা মঞ্চ ভেঙে পড়ায় হুলুস্থুলু পড়ে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার তপনে মঞ্চ ভেঙে আহত হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। অনুষ্ঠান চলাকালীন আচমকা মঞ্চ ভেঙে পড়ায় হুলুস্থুলু পড়ে যায় তপনে। অনেকেই আহত হলেন। তবে বড়সড় বিপদ ঘটেনি বলেই উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। কেন এমন ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয়ভাবে জানা যাচ্ছে, ওই সময় অস্থায়ী মঞ্চটির উপর বহু মানুষ উঠে পড়েছিলেন। তাই চাপ নিতে না পেরেই ভেঙে পড়ে সভামঞ্চ। 

শুক্রবার তপন ব্লকে তৃণমূলের এক যোগদান কর্মসূচি ছিল। সেই জন্য তৈরি হয়েছিল মঞ্চ। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি উজ্জল বসাক, তৃণমূল নেতা বিপ্লব খা সহ অন্যান্যরা। তৃণমূলের দাবি, এদিন বৃহত্তম যোগদান কর্মসূচি হল উত্তর দিনাজপুর জেলায়। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে ঘটল বিপত্তি। মন্ত্রী বিপ্লব মিত্র যখন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখছিলেন সেই সময়ই হুঁড়মুড়িয়ে ভেঙে পড়ল সভামঞ্চ। সূত্রের খবর, গুরুতর আহত হয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আরও কয়েকজন কমবেশি আহত হলেও বড়সড় বিপদ ঘটেনি। আচমকা মঞ্চ ভেঙে পড়ায় হুলুস্থুলু পড়ে যায়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক