২৯৪টি বিধানসভা কেন্দ্রে সাড়ে তিনশো মোটরবাইক, বঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিজেপির নয়া কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর পর্বের জেরে বঙ্গ–বিজেপি নতুন অক্সিজেন পেয়েছে। গেরুয়া শিবিরের নেতাদের আশা বিপুল পরিমাণ নাম বাদ গেলে দলের ফল ভাল হবে। যদিও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোটা বাংলা চষে বেড়াতে বিপুল পরিমাণ মোটরবাইক পাচ্ছেন গেরুয়া শিবিরের কর্মীরা বলে সূত্রের খবর। কয়েকদিন আগেই বিহারের নম্বর প্লেট লাগানো বিপুল মোটরবাইক বাংলায় এসে পৌঁছেছিল। এবার আরও সাড়ে তিনশো মোটরবাইক এসেছে বলে জানা যাচ্ছে।

এদিকে বিধানসভা ভিত্তিক পার্টির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তদের এই মোটরবাইক দেওয়া হবে। তা নিয়েই তাঁরা দার্জিলিং থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত চষে বেড়াবেন। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য এই বিপুল মোটরবাইক বরাদ্দ করা হচ্ছে। গ্রামবাংলার একাধিক বুথে দ্রুত পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একইভাবে উত্তরপ্রদেশ থেকে এই ধরনের মোটরবাইক নিয়ে আসা হয়েছিল। তবে তাতে বিরাট কোনও সাফল্য পায়নি পদ্মশিবির। এবার সবরকম চেষ্টা আবার করা হচ্ছে বাংলা দখল করার জন্য।

অন্যদিকে পরিকল্পনা করা হয়েছে যেখানে বিজেপির শীর্ষ নেতারা সভা করতে যাবেন সেখানে এই মোটরবাইক নিয়ে মিছিল করা হবে। আবার একইসঙ্গে এখন থেকেই গ্রামবাংলার নানা জায়গায় গিয়ে মগজধোলাই করবে এই বাইকবাহিনী। মানুষের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সম্পর্কে নেতিবাচক তথ্য তুলে দেওয়াই হবে তাঁদের কাজ বলে সূত্রের খবর। তাই এখন নানা বিজেপি শাসিত রাজ্য থেকে মোটরবাইক আসতে শুরু করেছে। ইতিমধ্যেই কিছু জেলায় সেই মোটরবাইক বণ্টন করা হয়েছে। বাকি মোটরবাইক খুব শীঘ্রই বঙ্গ বিজেপিকে হস্তান্তর করা হবে বলে জানা গিয়েছে।

এছাড়া এখন বঙ্গ–বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলা আছে। প্রত্যেকটি জেলা সভাপতি গাড়ি পান। এই গাড়ি এবং তেলের খরচ জোগায় পদ্মপার্টি। ‌আর মোটরবাইকের ক্ষেত্রে জেলা সভাপতিদের আর্থিক দায়িত্ব নিতে হবে বলে জানানো হয়েছে। এমনকী বাংলার সব পদাধিকারীকে গাড়ি, মোর্চা সভাপতিদের জন্য গাড়ির খরচ দেয় বিজেপি। এবার এই মোটরবাইক নিয়ে কর্মীরা জেলায় জেলায় ছুটে বেড়াবেন। তবে এই নিয়ে বঙ্গ–বিজেপির কোনও নেতাই এখন মুখ খুলছেন না। যদিও নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি নেতা বলেন, ‘‌আজকে শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপি ‘ফাইভ স্টার’ ক্যাটিগরিতে পৌঁছেছে। এটা মানুষ ভাল চোখে দেখে না।’‌

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?