কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহের মন্ত্রকের উপর পাল্টা চাপ নির্বাচন কমিশনের

এখনও পর্যন্ত যে জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছে সেই জেলাগুলিতে অবিলম্বে রুট মার্চ শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। বাংলার পঞ্চায়েত ভোটে ইতিমধ্যে ৩৩৭ কোম্পানি বাহিনী মঞ্জুর করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য অমিত শাহের মন্ত্রক রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য প্রথম ধাপে ২২ কোম্পানি, পরের ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যার মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ থাকবে ৬০ কোম্পানি। আইটিবিপি থাকবে ২০ কোম্পানি, এসএসবি থাকবে ২৫ কোম্পানি এবং আরপিএফ থাকবে ২০ কোম্পানি। বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে ১১৫ কোম্পানি।

অন্যদিকে এখনও পর্যন্ত যে জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছে সেই জেলাগুলিতে অবিলম্বে রুট মার্চ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার সময় রাজ্যের যে এলাকাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে, সেই জায়গাগুলিতে রুটমার্চ শুরু করাতে হবে বলে জানানো হয়েছে। প্রত্যেক জেলার এসপি, সিপিদের রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ জানানো হয়েছে।

রথের দিন ফের ধাক্কা মমতার, তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড