রেশন বাবদ বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি খাদ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রচারাভিযানের খরচের কারণেই বোধহয় একাধিক ক্ষেত্রে টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। সেই ঘটনার প্রভাব স্পষ্ট রাজ্যের খাদ্য দফতরে। রেশনের জন্য বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে চিঠি দিল রাজ্যের খাদ্যদপ্তর। দীর্ঘদিন কেটে গেলেও রাজ্যকে এই বিপুল পরিমাণ টাকা এখনও পাঠায়নি কেন্দ্র। কি কারণে এই বিপুল পরিমাণ টাকা বকেয়া রাখা হয়েছে তার নির্দিষ্ট কোনও কারণও জানানো হয়নি।

আরও পড়ুনঃ বয়স ৫০ পেরিয়ে গেলেও অটুট যৌবন, সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রচনা নিজেই

রেশন গ্রাহকদের চাল দেওয়ার জন্য মূলত এই টাকা বকেয়া রয়েছে বলেই জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহককে যে চাল-গম সরবরাহ করা হয়, তার খরচ বহন করে কেন্দ্র। গম সরবরাহ করে কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই। কিন্তু চালের জন্য যে খরচ হয়, তা প্রাথমিকভাবে রাজ্য সরকারকে বহন করতে হয়। রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে তা থেকে চাল উৎপাদন করে এবং এই খরচ দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু ২০২৩-২৪ আর্থিক বছর থেকে কেন্দ্র এই খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়ে গিয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য ও কেন্দ্রের মধ্যে চলছে টানাপোড়েন। একাধিকবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সত্ত্বেও বকেয়া টাকা দেওয়ার ব্যাপারে টু শব্দ করেনি কেন্দ্র।

আরও পড়ুনঃ আইপিএল নিলামে কোন পাকিস্তানি খেলোয়াড় রয়েছেন জানেন কী?

বকেয়া টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়ে গত মঙ্গলবার রাজ্যের খাদ্যদপ্তরের বিশেষ সচিব কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের গণবন্টন বিভাগের যুগ্ম অধিকর্তা জয় পাটিলকে চিঠি পাঠিয়েছেন। রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য ওই টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যাবতীয় প্রোটোকল মানার পরেও কোনও সদুত্তর মেলেনি। আদৌ কেন্দ্র টাকা দেবে কিনা তা‌ নিয়ে রয়েছে সংশয়। এদিকে নানান রাজনৈতিক বিজ্ঞাপনী প্রচারে মোদিজি সমেত দলীয় নেতৃত্বদের বড় বড় পোস্টার লাগানো হলেও বকেয়া রয়ে যাচ্ছে, একশো দিনের টাকা, কখনও আবাস যোজনার টাকা আবার কখনও বা বকেয়া রেশনের টাকা। কবে টাকা মিলবে তা এখনও স্পষ্ট নয়।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং