মমতার সফরের আগেই বাড়ল অখিল গিরির গুরুত্ব, নয়া পদের দায়িত্ব পেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগেই রাজনীতিতে গুরুত্ব বাড়ল অখিল গিরি’র। তৃণমূলের কংগ্রেসের তমলুক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে এ বার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ‘মেন্টর’ পদে বসাল রাজ্য সরকার। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে এই পরিবর্তনকে রাজনৈতিক কৌশল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

অখিল গিরির পাশাপাশি গুরুত্ব বেড়েছে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলেরও। তাপসীকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ‘কো-মেন্টর’ করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির বাড়বাড়ন্ত শাসকদলের আসল উদ্বেগের কারণ। তৃণমূলের একটি বড় অংশ মনে করেন, জেলায় বিজেপির উত্থানের পিছনে নিজের দলের মনমালিন্যই বড় কারণ।

রামনগরের বিধায়ক অখিল গিরির অনুগামীদের সঙ্গে পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের অশান্তি নতুন নয়। বহু পুরনো এদের মধ্যেকার ঝামেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে সদস্য অখিল গিরি। এদিকে অভিষেকের শিবিরের সদস্য হলেন উত্তম বারিক। এতদিন অখিল ছিলেন রাজ্যের কারামন্ত্রী। এক মহিলা রেঞ্জারকে কুকথা বলার অভিযোগে দলের নির্দেশে গত বছর মন্ত্রিত্ব ছাড়তে হয় এই বিধায়ককে।

এই ঘটনার পরেই জেলায় তাঁর গুরুত্ব কোণে গিয়ে পড়ে। সেই সুযোগেই প্রভাব বিস্তার করে উত্তম বারিকের শিবির। অখিল উত্তম কোন্দল এমন পর্যায়ে পৌঁছয় যে, গত বছর ডিসেম্বরে কাঁথি সমবায় নির্বাচনে অখিল এবং উত্তম আলাদা আলাদা প্রার্থী প্যানেল জমা দেন। এই সমস্যাকে মেটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতাকেও হস্তক্ষেপ করতে হয়। গত বছর ১০ অক্টোবর কোলাঘাটে তৃণমূলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একটি বৈঠক করা হয়। সেখানেই অখিল এবং উত্তম অনুগামীরা ঝামেলায় জড়িয়ে পড়েন। কাঁথি সমবায় নির্বাচনের দিনও চাপা ছিল না এই বাকবিতণ্ডা। সেদিন অভিযোগ করা হয়, অখিলকে ‘চোর চোর’ বলে কটাক্ষ ছুড়ে দেন উত্তম অনুগামীরা। পাল্টা অখিল ‘বোমা মেরে পাঁচ মিনিটে খতম’ করে দেওয়ার হুমকি দেন বলে জানা যায়।

রাজ্য সরকারের তরফে অখিলকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ‘মেন্টর’ পদে বসানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে উত্তমের মাথার উপরেই বসানো হলো অখিলকে বলেই মনে করছেন একাংশ।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে