চলতি মাসের শেষে জেলায় জেলায় জয় জোহার মেলা রাজ্যের

২৮ থেকে ৩০ জানুয়ারি— এই ৩ দিন আদিবাসী অধ্যুষিত জেলার ব্লকে ব্লকে ‘জয় জোহার মেলা’র আয়োজন করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই ধাক্কা অনেকটা সামাল দেওয়া গিয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় গিয়ে ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  আদিবাসীদের আরও কাছে টানতে এ বছরও জয় জোহার (Joy Johar Mela) মেলার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, চলতি জানুয়ারি মাসের শেষের দিকে রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে ‘জয় জোহার মেলা’র আয়োজন করা হবে রাজ্য সরকারের উদ্যোগে। এই মেলায় মূলত আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত বিষয়গুলিকে তুলে ধরা হবে। পাশাপাশি তুলে ধরা হবে রাজ্য সরকার আদিবাসীদের জন্য যে প্রকল্পগুলি চালু করেছেন সেগুলিও। মেলায় সচেতনতা কর্মসূচি হিসেবে থাকবে রক্তদান শিবিরের আয়োজন। এই সবকিছু হবে রাজ্য সরকারের আধিকারিকদের তত্ত্ববধানে। কবে হবে জয় জোহার মেলা? নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৮ থেকে ৩০ জানুয়ারি— এই ৩ দিন আদিবাসী অধ্যুষিত জেলার ব্লকে ব্লকে ‘জয় জোহার মেলা’র আয়োজন করা হবে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের আদিবাসী এলাকগুলিতে এই মেলা করা হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার অধীনে থাকা ব্লকগুলিকে। ১৫টি জেলার মোট ১০২টি ব্লকে এই মেলার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য গত বছর কোভিড আবহে এই মেলা হয়েছিল একাধিক জেলায়। মেলা থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার প্রদান করা হয়, পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের সাইকেল ও বিতরণ করা হয় ছাত্র ছাত্রীদের। পাশাপাশি দেওয়া হয় জাতিগত শংসাপত্র,মহিলাদের সেলাই মেশিন ও মশারি। গত বছর মেলা প্রাঙ্গণে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের