কৃষি ক্ষেত্রে বাংলার সাফল্যে মান্যতা কেন্দ্রের, হকের টাকা ছিনিয়ে আনল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একের পর এক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়ে বারবার সুর চড়ায় রাজ্য সরকার। এখন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে প্রায় ২ লক্ষ ২০ হাজার কোটি টাকা। এই নিয়ে বারবার কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়ক থেকে শুরু করে নেতা–মন্ত্রীরা। তবে এবার রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় রাজ্য সরকার হকের ২০২ কোটি টাকা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে বলেই খবর। কারণ কৃষিখাতেও অর্থ আটকে রাখতে চেয়েছিল নয়াদিল্লি। তবে মোদি সরকারের এই চক্রান্ত ভেস্তে দিয়ে হকের ২০২ কোটি টাকা ছিনিয়ে আনতে চলেছে বাংলা।

এদিকে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার (আরকেভিওয়াই) অধীনে চলতি অর্থবর্ষে কেন্দ্রের থেকে ৪৪০ কোটি হকের টাকা পাওয়ার কথা ছিল রাজ্য সরকারের। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম কিস্তির ৮৬.৪০ শতাংশ টাকা খরচ করা হয়েছিল। আর তার যথাযথ ইউটিলাইজেশন সার্টিফিকেট–সহ হিসেব পেশ করেছে রাজ্য সরকার। তা সত্ত্বেও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ২২০ কোটি টাকা দেওয়া নিয়ে গড়িমসি করছিল কেন্দ্রীয় সরকার। তাই ক্ষুব্ধ ছিল রাজ্য সরকার।

অন্যদিকে এই আবহে একটি ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলে বিস্তারিত হিসেবনিকেশ এবং চর্চা। আসলে ওই টাকা আটকে রাখার চেষ্টা হয়েছিল। তবে বৃহস্পতিবারের ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মন্ত্রকের অফিসাররা বিভিন্ন ইস্যুতে টাকা আটকে রাখার চেষ্টা করেন। সকল রাজ্যের কৃষিমন্ত্রী ও অফিসারদের পাশাপাশি ছিলেন বাংলা থেকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কৃষিসচিব ওঙ্কার সিং মিনা। এই বৈঠকে মুখের উপর জবাব দেন রাজ্যের কৃষিমন্ত্রী। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী কৃষিক্ষেত্রে রাজ্যের ভূমিকার প্রশংসা করতে বাধ্য হন। আর ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাও চলতি সপ্তাহে মেটাবার আশ্বাস দেন বলে সূত্রের খবর।

এছাড়া নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের টাকায় কৃষি ক্ষেত্রে যন্ত্রাংশ ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। তাই এই টাকা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘কৃষন্নতি’ নামে আরও একটি কেন্দ্রীয় প্রকল্পের টাকা কিছুদিনের মধ্যে পাওয়ার বিষয়ে রাজ্য সরকার এখন আশাবাদী। ওই টাকার পরিমাণ ৮৮.৭৫ কোটি। এবার রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় রাজ্য সরকার হকের ২০২ কোটি টাকা পেতে চলেছে। তবে তা লড়াই করেই ছিনিয়ে আনার সামিল বলে মনে করছেন কৃষি দফতরের কর্তারা। এদিনের বৈঠকে সরষে চাষ বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে। বাংলায় অল্পদিনের শীত সত্ত্বেও সরষে চাষে যথেষ্ট বেড়েছে বলেও পরিসংখ্যান দিয়ে দাবি করেছে বাংলা।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা