সরকার পক্ষের প্রবল বিরোধিতায় জামিন না মঞ্জুর দাপুটে তৃণমূল নেতার

এই ঘটনায় মোট ৭ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। মূল অভিযুক্ত পাসাং লামা। সরকার পক্ষের প্রবল বিরোধিতায় তাঁর জামিন নাকচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি রাজ্যের শাসকদলের নেতা। তবু তাঁর কাজের সমর্থন করেনি দল। রাজ্য সরকারও সমর্থন করেনি তাঁকে। সোজা কথায় পাশে দাঁড়াল না সরকার পক্ষ। শুধু তাই নয়, উল্টে করা হল প্রবল বিরোধিতা। যার ফলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিন নাকচ হল দাপুটে তৃণমূল নেতা পাসাং লামার।

কলকাতা হাইকোর্টের (High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে (CIRCUIT BENCH) মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দাপুটে তৃণমূল নেতা পাসাং লামা ।  পাসাং লামা তৃণমূলের (TMC) কালচিনি ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি। এলাকার প্রভাবশালী নেতা। মঙ্গলবার জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। শুনানিতে তাঁরই জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি। উল্লেখ্য, গত বছরের ১০ মে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক অফিসের সামনে আক্রান্ত হয়েছিলেন তিলক শর্মা ও তাঁর ভাই। এই ঘটনায় মোট ৭ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। মূল অভিযুক্ত পাসাং লামা। মঙ্গলবার সার্কিট বেঞ্চে সরকার পক্ষের প্রবল বিরোধিতায় তাঁর জামিন নাকচ করা  হয়।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অদিতিশংকর চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বলেন, এই মামলায় মূল অভিযুক্ত পাসাং লামা। এদিন তিনি তাঁর জামিনের আবেদনে নিজেকে সরকারি রাজনৈতিক দলের কর্মী হিসেবে দাবি করেছিলেন। কিন্তু রাজ্য সরকার (GOVT.) এই ব্যাপারে অভিযুক্তর পক্ষে দাঁড়ায়নি। জামিনের আবেদনের বিরোধিতা করা হয় সরকারের পক্ষ থেকে। বিচারপতিদের ২ সদস্যের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত পাসাং লামার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ