১০০ দিনের কর্মীরা কাজ পাবেন সরকারি দফতরে

কেন্দ্র টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে জমছে ক্ষোভ। আবার তাঁদের বিভিন্ন সরকারি দফতরে নিয়োগ করলে কাজে জোয়ার আসবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উল্লেখ্য, কেন্দ্রের প্রতি বারবার তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলে বলেছেন, একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। তা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন পশ্চিম মেদিনীপুর সফরে এসে। এবার বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। জানানো হয়েছে, ১০০ দিনের কর্মীদের কাজের সুযোগ থাকবে বিভিন্ন সরকারি দফতরে।

নবান্নের নির্দেশে নির্দেশিকা জারি করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। বলা হয়েছে, বিভিন্ন সরকারি (GOVT.) দফতরের যে প্রকল্প গুলি আছে সেখানে কাজ করতে পারবেন ১০০ দিনের কাজের শ্রমিকরা। দফতর যে হারে দৈনিক পারিশ্রমিক দেয়, সেই হারেই এই কর্মীরাও পাবেন পারিশ্রমিক। এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রতিটি জেলাতেই থাকবেন নোডাল অফিসার।

ইতিমধ্যেই জেলাগুলিতে নির্দেশিকা জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। ১০০ দিনের কর্মীরা সরকারের কোন বিভাগে কোন ব্লক, গ্রাম, জেলা থেকে কি কাজ করবে তার তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না রাজ্যকে, এই অভিযোগ রাজ্য সরকারের। ১০০ দিনের শ্রমিকদের নিয়মিত কাজ দিতে এবং অর্থ রোজগারের ব্যবস্থা করে দিতেই রাজ্যের সরকারি দফতর গুলিতে কাজের সুযোগ করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গ্রামাঞ্চলের বহুল  মানুষ ১০০ দিনের কাজে যুক্ত। কেন্দ্র টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে জমছে ক্ষোভ। আবার তাঁদের বিভিন্ন সরকারি দফতরে নিয়োগ করলে কাজে জোয়ার আসবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক