পরিযায়ী শ্রমিকদের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু, এসআইআর পর্বে উদ্যোগ উন্নয়ন পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ হয়ে চলেছে বিজেপি শাসিত রাজ্যে। যা নিয়ে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। আর তার জেরে হেনস্তা হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বহু পরিযায়ী শ্রমিক এখনও নানা রাজ্যে কর্মরত। তার উপর আবার এই প্রক্রিয়ায় অনেক পরিযায়ী শ্রমিক যুক্ত হতে পারেননি। শুনানি পর্বে অনেকে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এই আবহে এবার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য উন্নয়ন পর্ষদ।

এদিকে এসআইআর পর্বে শুনানি নিয়ে যে কোনও বিষয়ে সহযোগিতার জন্য পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য উন্নয়ন পর্ষদ। তারাই চালু করল হোয়াটসঅ্যাপ নম্বর। তবে আগে থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য রয়েছে টোল ফ্রি নম্বর। সেখানে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বিপদে পড়লে উদ্ধারের জন্য ফোন করতে পারতেন। আর পরিযায়ী শ্রমিকরা যাঁরা বাংলায় ফিরে আসবেন তাঁদের জন্য রাজ্য সরকারের গড়ে তোলা প্রকল্প নেওয়ার আবেদন করা যায়। সেখানে এবার শুধু এসআইআর প্রক্রিয়ার জন্য এই হেল্পলাইন নম্বর চালু করা হল।

অন্যদিকে যেসব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারেননি কাজের কারণে তাঁরা এই নয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। ফর্ম পূরণের পর যাঁদের শুনানিতে ডাকা হয়েছে তাঁরাও অসুবিধায় পড়লে এখানে ফোন করতে পারবেন। আর তারপরই মিলবে তাঁদের সাহায্য। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্যদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এই বিষয়ে বলেন, ‘‌পরিযায়ী শ্রমিকদেরকে এসআইআর প্রক্রিয়ায় শুনানির সময় সশরীরে হাজির হতে হবে এমন কোনও নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত আকারে দেওয়া হয়নি। সুতরাং পরিযায়ী শ্রমিকদের আসতে হবে না। তাঁরা সমস্যায় পড়লে ফোন এবং হোয়াসটঅ্যাপে তা জানাতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল— ৭৬০৩০৯১১২২। আর হেল্পলাইন নম্বর—১৮০০১০৩০০০৯।

এছাড়া রাজ্য সরকারের পোর্টালে ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম, ফোন নম্বর নথিভুক্ত আছে। তাঁদেরকে এসআইআর প্রক্রিয়ার শুরুতে ফর্ম জমা দেওয়ার বিষয়ে এসএমএস করে জানানো হয়েছিল রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্যদের পক্ষ থেকে। পরে কয়েক লক্ষ শ্রমিককে ফোনও করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই উল্লেখ করেছেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে কোনও জায়গায় কর্মক্ষেত্রে রয়েছেন। তাঁদের আসা–যাওয়ার খরচ নির্বাচন কমিশন দেবে না। সেক্ষেত্রে কেন পরিযায়ী শ্রমিকরা আসবেন? এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ।

 

 

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর