নাবালক- নাবালিকার বিয়ে আটকালেন আধিকারিক ও সমাজকর্মীরা

নাবালিকাকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রাখেন নাবালকের  অভিভাবকরা। তল্লাশি চালিয়ে প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা নাবালিকাকে উদ্ধার করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক আধিকারিক ও সমাজকর্মীরা তৎপরতার সঙ্গে আটকালেন বাল্য বিবাহ (CHILD MARRIAGE)। জানা গিয়েছে, পাত্র ও পাত্রী দুজনের বয়সই ১৮ বছরের কম। তবে নাবালক পাত্র পলাতক। নাবালিকাকে উদ্ধার করে রাখা হয়েছে হোমে। নাবালক- নাবালিকার বিয়ের সিদ্ধান্তের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশাসন ও সমাজকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সচেতনতার প্রচার করা হবে।

বৃহস্পতিবার হিলি ব্লক প্রশাসনের আধিকারিক, হিলি থানার আধিকারিক, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবক এবং উজ্জীবন সোসাইটির স্যাগ কেপি’র  যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। এই ঘটনা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকার। বিশ্বস্তসূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছিল।

 ১৭ বছরের নাবালক সুমন দাস ( পরিবর্তিত নাম ) বালুরঘাট থানা এলাকার রাধানগর গ্রামের ১৫ বছরের নাবালিকা কন্যাকে বিয়ে করবে বলে বাড়িতে নিয়ে আসে। ওই নাবালকের বাড়ি  শ্যামপুরে।

ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক, আইনি পার্শ্বসেবক ও সমাজকর্মীরা পৌঁছালে বাড়ি থেকে নাবালক পাত্র পালিয়ে যায়। নাবালিকাকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রাখেন নাবালকের  অভিভাবকরা। তল্লাশি চালিয়ে প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা নাবালিকাকে উদ্ধার করেন। ওই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে।

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী