অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

Share:

নিজস্ব প্রতিনিধি:   বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এই সম্পত্তির উৎস কি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই এবার বুধবার (৫ অগস্ট) সকালে টুলু মণ্ডলের শ্যালক শেখ মিঠু ও শেখ মিন্টুর বাড়িতে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা হানা দিয়েছে। সূত্রের খবর, অস্ত্রে খোঁজ এবং টুলুর ব্যবসার সঙ্গে তাদের কোনও সম্পর্ক রয়েছে কিনা সেটার তদন্তে তল্লাশি চালানো হয়েছে। 

 টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি ও আত্মীয়দের ঠিকানায় জোরকদম তল্লাশি চালাচ্ছে বেঙ্গল পুলিশের এসটিএফ। এর আগে দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮.৫ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়।  টুলুর  বালি ও পাথরের ব্যবসা রয়েছে। তার সংস্থার নাম মণ্ডল স্টোন প্রোডাক্ট। তৃণমূল জমানায় পথশ্রী, নদী বাঁধের কাজে তিনি অধিকাংশ বরাত পেতেন। এমনকি  প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজও বাগিয়ে নেয় টুলুর সংস্থা। 

আরও পড়ুন: ‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

তবে মিনার মণ্ডল গ্রেফতার হলেও টুলু মন্ডল কোথায় সেই খোঁজ এখনও মেলেনি। রাজ্যে পালাবদল সেই সঙ্গেই সম্পত্তি এবং বিরাট সাম্রাজ্য় সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল।  শুধু সম্পত্তি রয়েছে তাই নয়, তাঁর নামে থাকা তিনটি কোম্পানি এক অর্থবর্ষে আয়কর দিয়েছে ৪০ কোটি টাকা। ঘনিষ্ঠ মহলের দাবি গত ৫ বছরে টুলু মণ্ডল ২০০ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন ।  ব্যাঙ্কে থাকা ১৩৬ কোটি টাকা সিজ করেছে তদন্তকারীরা। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২২০ কোটি টাকা। এই অঙ্ক আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। 

 

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর