‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানির চলছে কলকাতা হাইকোর্টে। গত সোমবার সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট নির্দেশ ছিল, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করতে হবে। সেই মতোই গতকাল, মঙ্গলবার হাইকোর্ট অভিষেকের মামলার শুনানি শুরু করেছিল। আজ, বুধবার এই মামলার চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সেই শুনানিই শুরু হয়েছে। আর শুরুতেই অভিষেকের আইনজীবীর সঙ্গে দ্বিমত পোষণ করে কলকাতা হাইকোর্ট। আগের নির্দেশের মতোই এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূল সাংসদকে বলেন কলকাতায় চিকিৎসা করাতে। এসএসকেএমে চিকিৎসা করানোর পরামর্শ দেন বিচারপতি। যদিও তাতে রাজি নন অভিষেকের আইনজীবী। তিনি জানান, বিদেশে গিয়েই চোখের চিকিৎসা করাবেন। এটা তাঁর মক্কেলের অধিকার। আগেও আদালতের নির্দেশে বিদেশে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এবারেও তাই যেতে চান। এসএসকেএমে চিকিৎসা করাবেন না বলে আইনজীবী মারফত জানিয়েছেন অভিষেক। যদিও আদালতের দাবি, চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট ও নথি জমা দেওয়া হয়েছে তার সত্যতা যাচাই করা দরকার। তারপরেই অভিষেকের আইনজীবী জানান, যদি তাঁর মক্কেলকে বিদেশে যেতে না দেওয়া হয় তাহলে মামলা খারিজ করে দিন। এখনও এই মামলার শুনানি চলছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে।

আরও পডুন: সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত ২০ জুলাই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, কলকাতাতেই উন্নত মানের চোখের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের কথাও জানানো হয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক। গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে তৃণমূল সাংসদের পক্ষে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তবে সুপ্রিম কোর্ট মামলার মূল বিষয়ে হস্তক্ষেপ না করে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে মামলার শুনানি শেষ করে নিষ্পত্তির অনুরোধ জানিয়েছিল। এরপরই গতকাল, মঙ্গলবার হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন জানানো হয় অভিষেকের তরফে। সেই আবেদনের ভিত্তিতেই আজ, বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই