পুলিশের সহযোগিতায় ইচ্ছেডানা মেলছে লটারি বিক্রেতা কলেজ ছাত্রীর

অভাবের সংসার সামলাতে বাবার সঙ্গে লটারি বিক্রি করছিলেন কলেজ ছাত্রী। কিন্তু ইচ্ছে ছিল অফিসার হওয়ার। এগিয়ে এলেন পুলিশ আধিকারিক ও কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভাবের সংসার সামলাতে বাবার সঙ্গে লটারি বিক্রি করছিলেন কলেজ ছাত্রী। কিন্তু ইচ্ছে ছিল সরকারি অফিসার হওয়ার। এবার তার স্বপ্ন পূরণের পথে সাহায্য নিয়ে এগিয়ে এলেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশের মানবিক সাহায্যে অভিভূত ওই ছাত্রী।

জলপাইগুড়ির আদর পাড়ার বাসিন্দা নবম্বিকা দাশগুপ্ত। ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করেছেন। ইচ্ছে ডব্লুবিসিএস  অফিসার হওয়ার। কিন্তু বাধ সাধল তাদের সংসারের আর্থিক অনটন। বাধ্য হয়ে বিএ পাশ করে বাবার সঙ্গে লটারি বিক্রি করছিল সে। ওই ছাত্রীর বাবা নাড়ুগোপাল দাশগুপ্ত একজন শারীরিক প্রতিবন্ধী। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ডান হাত খুইয়েছিলেন তিনি। এরপর থেকে তিনি জলপাইগুড়ি স্টেশন বাজারে ছোট্ট একটি লটারির দোকান চালিয়ে সংসার চালিয়ে মেয়ের পড়াশোনার খরচ জোগাতেন। কোভিড পরিস্থিতিতে সংসারে আরও চেপে বসে আর্থিক সঙ্কট। মেয়ের ডব্লুবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কোচিংয়ের খরচ জোগানোর সামর্থ তাঁর হয়ে ওঠেনি। এরপর মেয় নিয়ম করে সকাল-বিকাল তার বাবার লটারি দোকানে এসে ব্যাবসার কাজে হাত লাগাতে থাকে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

 

এই খবর নজরে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের। এর পর তারা নিজেরাই ঠিক করেন মেয়েটির ইচ্ছে পূরণ করবেন সবাই মিলে। শুরু হয় খোঁজখবর নেওয়া। ডব্লুবিসিএস কোচিং এর জন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খরচের বিষয়ে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন সাতাত্তর হাজার টাকা খরচ। পুলিশকর্মীরা সিদ্ধান্ত নেন সেই খরচের পাশাপাশি নবম্বিকার পড়ার যাবতীয় খরচ চাঁদা তুলে বহন করবেন। সেই মতো শুরু হয় তাঁদের তৎপরতা। অবশেষে জোগাড় হয় প্রয়োজনীয় টাকা। এই উপলক্ষে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তাদের ডেকে নিয়ে সারপ্রাইজ দেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিন তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডি এস পি হেডকোয়ার্টার, থানার আই সি অর্ঘ্য সরকার। পুলিশের এমন মানবিক মুখ দেখে অভিভূত জলপাইগুড়ির বাসিন্দারা।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘আমরা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর পড়ে জানতে পারি। এরপর আমাদের কোতোয়ালি থানার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তার পাশে দাঁড়ানো হবে। আমরা তার ডব্লুবিসিএস পড়ার যাবতীয় খরচ বহন করব। তার জীবনের স্বপ্ন সফল হবে। তিনি একজন দক্ষ আধিকারিক হিসেবে আগামী দিনে কাজ করতে পারবে বলে আশা রাখছি।’  অন্যদিকে পুলিশের এমন উদ্যোগে খুশি নবাম্বিকা ও তাঁর বাড়ির লোকেরা।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর