‘প্রিয় সমুদা প্লে ব্যাকে ফিরুক’, অরিজিৎ-এর সিদ্ধান্তে বিষণ্ণ হৃদয়ে আর্জি ‘হেঁসেলে’ আসা ছাত্র ছাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম প্রেম থেকে ব্রেকআপ সব কিছুর সঙ্গেই জড়িয়ে বঙ্গ তনয় অরিজিৎ সিংহের গলা। তাঁর গান ভালোবাসেন না এমন মানুষ পাওয়া যাবে না। সেই তিনি মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেন। ঘোষণা করেন তিনি ‘প্লেব্যাক সিঙ্গিং’-কে বিদায় জানাচ্ছেন। এই খবর দেখার পরেই সঙ্গীত প্রেমীদের হৃদয় ভেঙে টুকরো হয়ে যায়। কেরিয়ার যখন মধ্যগগনে তখন বলিউডের এক নম্বর গায়কের এই সিদ্ধান্ত মেনেই নিতে পারেননি সাধারণ মানুষ থেকে ক্রিকেটার, সঙ্গীতশিল্পীরা। সেই মনখারাপএর রেশ পড়ল তাঁর রেস্টুরেন্ট ‘হেঁসেল’। বিষাদের সুর ছাত্রছাত্রীদের মনে।

‘আচ্ছা চালতাহু দুয়ামে ইয়াদ রাখনা’ অরিজিৎ সিংহ এইভাবে বলবেন তা মেনেই নিতে পারছেন না কেউ। জিয়াগঞ্জে নিজের জন্মভূমিতে বেসরকারি পলিটেকনিক কলেজের পাশেই রয়েছে তাঁর পরিবারের পরিচালিত করা রেস্টুরেন্ট ‘হেঁসেল’। যেখানে এখনও মেলে ৪০ টাকায় ভাতের থালি। নিত্য দিন কলেজের ছাত্রছাত্রীরা সেখানে ভিড় জমান। সেখানেও দেখা গেল বিষাদের সুর। হেঁসেলের কর্মচারী থেকে ছাত্র ছাত্রীরা সকলেই মুখেই এক কথা তাঁদের প্রিয় গায়ক যেন প্লে ব্যাকে ফিরে আসেন। তাঁরা সকলেই একযোগে বলেছেন, “আমরা আবার চাই আমাদের প্রিয় সমুদা গানের প্লে ব্যাকের মধ্যে ফিরে আসুন।” কারণ অরিজিতের গান শুধু গান নয় এটা মানুষের আবেগ। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসার সঙ্গী।

 বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির গায়কের মধ্যে অন্যতম অরিজিৎ সিংহ। যিনি তাঁর প্রাণবন্ত কণ্ঠ এবং গান দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন। নিখুঁত দক্ষতার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়েছেন। তাঁর গান হৃদয় ছুঁয়ে যায় সকলের। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকাকালীন, অরিজিতের হঠাৎ প্লেব্যাক গান ছেড়ে দেওয়ার ঘোষণা সবাইকে হতবাক করেছে। তাঁর এই সিদ্ধান্ত শুধু ভক্তদের নয়, সেলি ব্রিটিদেরও হতাশ এবং হতবাক করেছে। যাঁর গান শোনার জন্য আপামর শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁরা এটা মেনেই নিতে পারছেন না তাঁদের প্রিয় গায়কের গলায় আর শুনতে পারেন না সিনেমার গান। 

 

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত