মা ক্যান্টিনে ৫ টাকায় খাবার খেলেন মহকুমা শাসক

ইসলামপুর শহরে মা ক্য়ান্টিন চালু হয়েছে। ইসলামপুর বাস ডিপোয় এই ক্যান্টিন চালু হওয়ায় বাসের যাত্রীদের পাশাপাশি বাসচালক, কন্ডাক্টর ও খালাসীরাও অত্যন্ত কম টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: ইসলামপুর পুরসভার উদ্যোগে বাস ডিপোয় চালু হয়েছে মা ক্যান্টিন। সরকারি এই ক্যান্টিনে ৫ টাকায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার। এলাকার বহু মানুষ এই ক্যান্টিনের খাওয়ার খেয়ে উপকৃত হচ্ছেন। বৃহস্পতিবার মা ক্যান্টিন পরিদর্শনে যান ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। সেখানে তিনি মা ক্যান্টিনের যাবতীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন। দুপুরে তখন বহু মানুষ খেতে এসেছিলেন। মহাকুমাশাসক তাঁদের কাছে গিয়েও জানতে চান খাবারের গুণমান সম্পর্কে। পরে তিনি নিজেই তাঁদের খাবার পরিবেশন করেন। শেষে নিজেই ৫ টাকার কুপন কেটে তিনি খেলেন ডাল-ভাত-তরকারি। তাঁর সঙ্গে ছিলেন ইসলামপুর পুরসভার প্রশাসক এবং এক্সিকিউটিভ অফিসার।

কয়েকদিন আগেই ইসলামপুর শহরে মা ক্য়ান্টিন চালু হয়েছে। ইসলামপুর বাস ডিপোয় এই ক্যান্টিন চালু হওয়ায় বাসের যাত্রীদের পাশাপাশি বাসচালক, কন্ডাক্টর ও খালাসিরাও অত্যন্ত কম টাকায় দুপুরে পেট ভরে খাবার খাচ্ছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও। এদিন ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগ আচমকাই পরিদর্শনে আসেন মা ক্যান্টিনে। তিনি সবদিক ঘুরে দেখে খুশি। পরে নিজে যেমন পরিবেশন করলেন, তেমনই পাত পেরে খেলেন তৃপ্তি করে। মহকুমাশাসকের কথায়, রাজ্য সরকারের এই উদ্যোগ যথেষ্ট জনপ্রিয় হয়েছে এরমধ্যে। আর খাবার পরিবেশন নিয়ে বললেন, মানুষকে তৃপ্তি করে খাওয়ানোর মজাই আলাদা।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল