চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ কলকাতার ভবানীপুর নয়, শুভেন্দুর পছন্দ নন্দীগ্রাম বিধানসভা

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: দল বললে নন্দীগ্রামে লড়ব।নন্দীগ্রাম আমার ভদ্রাসন। ভবানীপুর নয়, নন্দীগ্রাম পছন্দ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, নন্দীগ্রামে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারি করা উচিত।নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলনে রবিবার সকালে এই মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাজনৈতিক মহল মনে পড়ছে এতদিন দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন বলে যে জল্পনা চলছিল তাতে কোথাও একটা বড় ধাক্কা এল। সম্প্রতি দিল্লিতে শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্যদের নিয়ে বৈঠকে বসেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দল কোথায় কে প্রার্থী হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) গেরুয়া শিবির প্রার্থী করবে কিনা তা নিয়ে কোথাও একটু সংশয় রয়েছে।

নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবে বিকাল ৪ টায়,তার পূর্বেই নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রবিবার বিকাল ৪ টায় নির্বাচন কমিশনের ভোট ঘোষণা,এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এবারে একটু দেরিতেই ভোট ঘোষণা হচ্ছে।দেরিতে হওয়ার কারণে বর্তমান শাসকদল বহু কিছু প্রলোভন দেখাচ্ছে।এবার পরিবর্তন চাই। মোদিজি বলে গেছে কিভাবে পরিবর্তন আনবে।এই সরকার অনুপ্রবেশ ঘটিয়েছে, নয়াচর দিয়ে মুসলিম ঢোকাচ্ছে নন্দীগ্রামে।আজকে ভোট ঘোষণা হয়ে গেলে কাল থেকে মঞ্জু আড়ি,মামনি জানার কেসে যত গুণ্ডা আছে যারা দেড় বছর দু বছর জেল খেটে এসেছে ইলেকশন কমিশনের কাছে তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আমি দেবো। শুভেন্দুর দাবি,আমি নন্দীগ্রামে শান্তি এনেছি।
ভবানীপুর নিয়ে শুভেন্দু বলেন মূখ্যমন্ত্রী তার মার্জিন ১ এ নামিয়ে ফেলেছেন। তিনি বলেছেন ১ টা ভোটে হলেও জিতবো।উনি ১ এ নেমে গেছেন আমরা ১ মাস সময় পাবো।কিভাবে মাইনাস করতে হয় দেখাবো।

শনিবার গিরিশ পার্কে শশী পাঁজার(Sashi Panja) বাড়িতে হামলা নিয়েও মুখ খুললেন শুভেন্দু।তিনি বলেন,এক তরফা গ্রেফতারি হয়েছে।সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশী পাঁজার বাড়ি থেকেই উস্কানি পাথর ছোড়া হয়েছিল।শুভেন্দু অধিকারী বলেন, দল প্রার্থী হওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বলব নন্দীগ্রামেই লড়ব।নন্দীগ্রাম আমার ভদ্রাসন।এখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারি করা উচিত।বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। শুভেন্দু আরও বলেন,আমরা চাই কম দফাতে ভোট হোক।

Published by:

Share Link:

More Releted News:

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ কেন্দ্রকে কড়া প্রশ্নবাণ মমতার

‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, মাথাভাঙা থেকে নিশানা মমতার

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ