প্রমাণ চেয়েছিলেন শুভেন্দু, ভিডিও ছাড়লো তৃণমূল

শুভেন্দু অধিকারীর দাবি ছিল তিনি ‘খলিস্থানি’ মন্তব্য করেননি। এদিন তৃণমূলের তরফে একটি ভিডিও ট্যুইট করে দাবি করা হয়েছে তিনিই মন্তব্য করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘খলিস্থানি’ মন্তব্যকে ঘিরে বিজেপির বিরুদ্ধে বাংলা ও জাতীয় স্তরের রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এ রাজ্যের পাশাপাশি দেশের প্রায় সব রাজ্যেই শিখ ধর্মের মানুষেরা বিজেপি এবং বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন। সন্দেশখালি(Sandeshkhali) যাওয়ার পথে গতকাল অর্থাত্‍ মঙ্গলবার ধামাখালিতে রাজ্য পুলিশের(West Bengal State Police) ইনটালিজেন্স ব্রাঞ্চের স্পেশ্যাল সুপার(Special Superintendent of Intelligence Branch) জশপ্রীত সিংকে(Jashpreet Singh) ‘খলিস্তানি’ বলে যে কটাক্ষ(Khalistani Remarks) শুভেন্দু করেছিলেন তাঁর বিরুদ্ধেই এখন দেশজুড়ে বিক্ষোভ চলছে। কিন্তু শুভেন্দু এটা মানতে চাননি যে তিনি এই মন্তব্য করেছিলেন। বরঞ্চ বেশ জোর গলায় দাবি করেন, এই মন্তব্য তিনি করেননি। একই সঙ্গে রীতিমত হুমকির সুরে তিনি জানিয়েছিলেন, পুলিশ তাঁর বিরুদ্ধে প্রমাণ দিতে না পারলে তিনি মামলা দায়ের করবেন। সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই Mamata Banerjee Supporters – #FAM4TMC@FAM4TMC থেকে ঘটনার ভিডিও ছেড়ে দেওয়া হল ট্যুইটারে।

এদিন অর্থাৎ বুধবার Mamata Banerjee Supporters – #FAM4TMC’র তরফে যে ভিডিও ছাড়া হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে শুভেন্দুকে। সেই সঙ্গে ভিডিওটিতে এডিট করে শুভেন্দুর মন্তব্য ফুটিয়ে তোলা হচ্ছে শব্দের মাধ্যমে। ভিডিওটি পোস্ট করে তাতে লিখে দেওয়ায় হয়েছে, ‘শুভেন্দু নাকি প্রমাণ চেয়েছে খালিস্তানি নাকি বলেননি শিখ পুলিশ অফিসারকে। অফিসারের কাছে প্রমাণ চেয়েছে শুভেন্দু! দেখে নে মূর্খ শুভেন্দু প্রমাণ!!’ যে ভিডিওটি তৃণমূলের তরফে ছাড়া হয়েছে সেটি হল 

 

এখন দেখার বিষয় এই ভিডিও দেখে শুভেন্দু নতুন করে কী দাবি করেন। যদিও এদিনই কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ ঘিরে দাবি করেন যে, জসপ্রীত একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুভেন্দুই তাঁকে ‘খলিস্তানি’ বলেছেন। মূল ঘটনার প্রথম দিকে এই বিতর্কিত মন্তব্যে নাম জড়িয়েছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালেরও। যদিও এদিন সকাল থেকেই সেই ঘটনার অভিমুখে উঠে এসেছে বিজেপি ও শুভেন্দু। এখন তাঁদের বিরুদ্ধেই চলছে দেশজুড়ে বিক্ষোভ।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু