স্মরণ্য থেকে স্মরণ্যা, মেধাতালিকায় নাম তুলে সমালোচনার যোগ্য জবাব রূপান্তরিত পড়ুয়ার

সপ্তম স্থানে নাম রয়েছে হুগলি জেলার জনাই ট্রেনিং হাইস্কুলের পড়ুয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম ছিল স্মরণ্য ঘোষ। এই নামেই উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। তবে পরীক্ষা যখন দেন তখন তিনি স্মরণ্যা। ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য কম কটূ কথা শুনতে হয়নি রূপান্তরিত শিক্ষার্থীকে। উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোতেই যোগ্য জবাব দিলেন তিনি।

মেধাতালিকায় সপ্তম স্থানে নাম রয়েছে হুগলি জেলার জনাই ট্রেনিং হাইস্কুলের পড়ুয়ার। তাঁর লক্ষ্য অধ্যাপনা করা বা সিভিল সার্ভিস। তাঁর সাফল্যের জন্য অবদান রয়েছে বাবা-মা-ঠাকুরদা, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের-এমনটাই জানান কৃতী শিক্ষার্থী। তাঁর সাফল্যে গর্বিত বাবা সৌরভ ঘোষ। তিনি জনাইয়ের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। আপ্লুত মা দেবস্মিতা ঘোষ (গৃহবধূ) সহ স্কুলের সকলে। স্মরণ্যা’র স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই কৃতী পড়ুয়া যখন অষ্টম শ্রেণিতে তখন থেকেই তাঁর ওপরে আশা ছিল স্কুলের। 

স্মরণ্যা বলেন, সমস্ত লিঙ্গের এবং রূপান্তরিত বা রূপান্তরকামীদের সম্মানের জন্য লড়াই করাই তাঁর লক্ষ্য। তাঁর বিষয় ছিল বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস এবং অর্থনীতি, এডুকেশন। কৃতী পড়ুয়া জানান, দ্বাদশ শ্রেণিতে ওঠার পরে তিনি লিঙ্গ পরিবর্তন করেন। তবে যেহেতু আগেই হয়েছিল রেজিস্টেশন তাই উচ্চমাধ্যমিকের নথিতে নাম বদল করা সম্ভব হয়নি। বলেন, তিনি রূপান্তরিত হয়ে গর্বিত।

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক