ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন অসম্ভবকে সম্ভব করে দেখানো। ক্যান্সারের মতো জটিল রোগের সফল চিকিৎসা হল পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেঁচে থাকার শেষ আশা টুকুও ছেড়ে দেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীর সফল অপারেশন করিয়ে নিজের গাড়িতে করে রোগীকে বাড়িতে পৌঁছে দিলেন চিকিৎসক পবন মণ্ডল।

পুরুলিয়ার বলরামপুর থানার আমটাড় গ্রামের প্রায় ৫২ বছর বয়সী আদিবাসী বৃদ্ধার পেটের ব্যথা নিয়ে গত দেড় মাস পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তাঁর পরিবার। এরপরই বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন পেরিয়াম্পুলারি ক্যান্সার (Periampullary Cancer) এর মতো জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। সঙ্গে জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধা। বিষয়টি জানার পর ওই বৃদ্ধার পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। এতদিন তারা জেনে এসেছেন ক্যান্সার চিকিৎসার জন্য মোটা খরচ হয়ে থাকে। কিন্তু ওই নিম্নবিত্ত পরিবারের পক্ষে বৃদ্ধার ভালো চিকিৎসা করানো অসম্ভব। তাই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক পবন মণ্ডলের কাছে ওই বৃদ্ধার ক্যান্সার চিকিৎসার জন্য আবেদন করেন তারা। চিকিৎসক পবন মণ্ডলও আশ্বাস দেন ওই বৃদ্ধার চিকিৎসা করার।

আরও পড়ুন-বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই 

চিকিৎসক পবন মণ্ডল বলেন, ডাক্তারি পড়ার সময় বাবা পেরিয়াম্পুলারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও একই জটিল রোগে আক্রান্ত হওয়া মহিলাকে সুস্থ করে তোলার পণ নেন তিনি। গত ১৩ মে এই রোগীর চিকিৎসার জন্য ৭ জন চিকিৎসকের টিম গঠন করে নার্সদের সহযোগিতায় একটানা ৭ ঘণ্টার অপারেশন হয়। এরপরই ওই বৃদ্ধা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এতদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। আজ পুরোপুরি সুস্থ হয়ে ছুটি নিয়ে নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। চিকিৎসক পবন মণ্ডল নিজের গাড়ি করে রোগী এবং তাঁদের পরিবারকে বাড়ি পৌঁছে দেন।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার