নাবালিকা বিয়েতে বাধা, আত্মঘাতী স্কুল ছাত্রী

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে এলাকারই শিবা রায় নামে এক যুবকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকার আব্দার ছিল, সে বিয়ে করবে প্রেমিককে। সেই আব্দার মেনে নেয়নি পরিবার। বিয়েতে বাধা দিয়েছিলেন পরিবারের সদস্যরা। আর এই কারণেই আত্মঘাতী (SUICIDE) হলো স্কুল ছাত্রী। মালদা জেলার ইংরেজ বাজারের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ইংরেজবাজার থানার নিমাই সরাই নগর কলোনী এলাকার ঘটনা। মৃত স্কুল ছাত্রীর নাম সারথী চৌধুরী (১৮)। পরিবারে রয়েছেন বাবা দীপু চৌধুরী, মা সুধারানী চৌধুরী। মৃতের এক বোন ও এক ভাই। সারথী ছিল সবচেয়ে ছোট। স্থানীয় রেল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন নাবালিকা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে এলাকারই শিবা রায় নামে এক যুবকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত বুধবার দুজনে ঠিক করেছিল, পালিয়ে গিয়ে বিয়ে করবে। পালানোর সময় পরিবারের সদস্যরা ওই স্কুল ছাত্রীকে ধরে বাড়িতে নিয়ে আসে। আর তার জেরে অভিমান হয় ওই স্কুলছাত্রীর।

জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে সে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি নাবালিকার। পরে সদস্যরা দেখতে পান, নাবালিকার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের