চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাসলীলা- রঙরসিয়া করে গ্লিসারিন লাগিয়ে কাঁদার নাটক করেন সৌমিত্র: সুজাতা

নিজস্ব প্রতিনিধি: তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। তৃণমূল (TMC) নেত্রী সুজাতা মণ্ডল এবার রাজনৈতিক মঞ্চ থেকে তোপ দাগলেন ‘স্বামী’ ও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র দিকে। বললেন, দিল্লিতে গিয়ে রাসলীলা ও রঙরসিয়া করেন সৌমিত্র! গুরুতর আরও অভিযোগ আছে। বিজেপি সাংসদ (BJP MP) না কি চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদার নাটক করেন।

প্রথমে কংগ্রেসে ছিলেন সৌমিত্র। তারপর তৃণমূল। এখন তিনি বিজেপিতে। আদালতের নির্দেশে এই ‘গেরুয়া’ সৌমিত্র তখন নিজের এলাকায় পা রাখতে পারতেন না। তাঁর হয়ে লড়াই চালিয়েছিলেন স্ত্রী সুজাতা। এনেছিলেন জয়। সেই সুজাতা গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন। শুক্রবার তাঁর অভিযোগ, ভোট এলেই সৌমিত্র দল বদল করেন। ওটাই না কি স্বামীর নেশা। আরও কটাক্ষ, ‘দলবদলু’, ‘ভোটপাখি’। সুজাতা বলেন, তৃণমূল ছাড়তে ওঁকে না করেছিলেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে যখন সৌমিত্র এলাকা ছাড়া। তখনও স্বামীর হয়ে লড়াই করেছিলেন তিনি। সুজাতার দাবি, তিনি ভেবেছিলেন মানুষের হয়ে কাজ করবেন সৌমিত্র। এরপরেই বলেন, ভোট এলে ধান্দাবাজ ভোটপাখি আসে। ভোট মিটলে ভোটপাখি চলে যায়।

এদিন তিনি বলেন, নারীদের সম্মান করতে না জানা বিজেপির চরিত্র। বলেন, নির্যাতন সহ্য করতে পারেননি বলেই স্বামীর সঙ্গে তিনি থাকতে পারেননি। অভিযোগ, ওঁ কাঁদেন না। গ্লিসারিন লাগিয়ে কাঁদার নাটক করেন। তিনি বলেন, যিনি নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারেন না, তিনি কাওকেই সম্মান দিতে পারবেন না।

Published by:

Share Link:

More Releted News:

গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ