পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুজোর মুখে পুরুলিয়া পুলিশের বড়সড় সাফল্য! একের পর এক মাওবাদী নেতা আত্মসমর্পণের প্রেক্ষিতে মাওবাদী ‘ডেরা’ থেকে উদ্ধার হল একাধিক রাইফেল, পিস্তল, কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে পুরুলিয়া পুলিশের বড়সড় সাফল্য! একের পর এক মাওবাদী নেতা আত্মসমর্পণের প্রেক্ষিতে মাওবাদীদের পুরনো ‘ডেরা’ থেকে উদ্ধার হল একাধিক রাইফেল, পিস্তল, কার্তুজ। সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শান্নি রাজ। জানালেন, গোপন সূত্রে পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি জঙ্গলে অভিযান চালিয়ে মাওবাদীদের ফেলে যাওয়া ৩টি রাইফেল, ১টি পিস্তল ও ৩৬টি কার্তুজ উদ্ধার করল পুলিশ। মাও গতিবিধির উপর নজর রাখতে পুলিশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

সম্প্রতি ঝাড়খণ্ডে এনকাউন্টার এলাকায় বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করেছে। যাঁদের মধ্যে আছে, মদন, মীরা, রবি নামে কুখ্যাত সন্ত্রাসী। সংগঠনের একাধিক সদস্য অস্ত্র নামিয়ে পুলিশের হাতে ধরা দেয়। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাওবাদীদের গোপন ডেরার হদিশ পায় পুলিশ। এরপরই গতকাল রাতে পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি জঙ্গলের একটি বাড়িতে অভিযান  চালায় পুলিশ এবং সেখান থেকে মাওবাদীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। ওই জেলায় আর কোথায় কোথায় মাওবাদীদের গোপন আস্তানা রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাংবাদিক বৈঠকে পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ আরও জানান, ‘আত্মসমর্পণকারী মাওবাদীদের জেরা করা হয়েছিল। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার ঝাড়খণ্ড সীমান্ত দুয়ারসিনি এলাকায় একটি বাড়িতে হানা দেওয়া হয়। সেখানে একটি ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’ উল্লেখ্য, গত সেপ্টেম্বরে লাগাতার অভিযান চালিয়ে মাওবাদীদের সমস্ত ‘ডেরা’ একেবারে ভেঙে গুঁড়িয়ে দেয় এসটিএফ, ঝাড়খণ্ড পুলিশ এবং বাঁকুড়া জেলা পুলিশ। সেখান থেকে  মাওবাদীদের ফেলে যাওয়া বাসনপত্র, খাটিয়া-সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে। ওই এলাকাগুলিতে টহলদারি এবং নজরদারি আরও বাড়ায় পুলিশ। গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ড পুলিশের হাতে ১৫ জন মাওবাদী মারা যান। তার পর থেকেই মাওবাদীদের গতিবিধিতে রাশ টানা যায়। এমন অভিযান আগামিদিনেও চলবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার।

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় মোদি-মেসির মুখ! ব্লেডের জাদুতে তাক লাগাচ্ছেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার