সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও বর্ষার জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি রাজ্যের কোথাও। ভারী বৃষ্টির জন্য সাময়িকভাবে কিছু চাষের জমিতে জল উঠলেও তার জন্য সব্জির দাম বৃদ্ধি পাওয়ার কথা নয়। কিন্তু গত কয়েকদিন যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে কাঁচা সব্জি-শাকের দাম আকাশছোঁয়া। কোনও সব্জি কিনতে গেলে ছ্যাঁকা লাগছে আমজনতার। সেই খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে পৌঁছতেই কড়া ব্য়বস্থা নিলেন তিনি। শহর থেকে জেলার বিভিন্ন বাজারে পরিস্থিতি পর্যালোচনার জন্য পুলিশ ও ইবিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আর সেই নির্দেশ পেয়েই রবি সকাল থেকেই বাজারে বাজারে ঘুরছে পুলিশ ও ইবির আধিকারিকরা। শহর কলকাতায় শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার, যদুবাবুর বাজারে হানা দিয়েছে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এ ছাড়াও রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে গিয়ে কথা বলেছেন স্থানীয় আধিকারিকরা।

আরও পডুন: রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

রবিবার সকালে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের একাধিক দল শহরের বিভিন্ন বাজারে যায়। কথা বলেন সব্জি বিক্রেতাদের সঙ্গে। ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন ইবির আধিকারিকরা। সব্জির দাম নিয়েও প্রশ্ন করেন তাঁরা। এই বিষয়ে এক আধিকারিক বলেন, ‘আমাদের কয়েকটি দল বেরিয়েছে। বাজারগুলিতে দাম এক থাকে সেই কথা বলা হচ্ছে।’ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের কাছারি বাজারেও হানা দিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযানে তাঁদের সঙ্গে ছিলেন বারুইপুর থানার আইসি, বারুইপুর পুরসভা ও বারুইপুর বিডিও অফিসের আধিকারিকরাও। অভিযান চলে নদিয়ার শান্তিপুরেও। হুগলির একাধিক জেলায় অভিযান চালিয়েছে জেলা আধিকারিকরা। শ্রীরামপুর মাহেশ বাজার, ব্যান্ডেল বাজার চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে অভিযান পুলিশের। শ্রীরামপুর থানার পুলিশ চুঁচুড়া ও চন্দননগর থানার পুলিশ আধিকারিকরা সকাল থেকেই বাজারে বাজারে ঘুরছেন। বাঁকুড়াতেও বাজার পরিদর্শন করছে ইবি।

অপরদিকে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজার ও কোলাঘাট এলাকায় সব্জি বাজার ও সারের দোকানে সারপ্রাইজ ভিজিটে যান কোলাঘাট ব্লক প্রশাসন ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক। বেশ কয়েকটি সব্জির দোকানে গিয়ে সঠিক দামে আনাজ বিক্রি হচ্ছে কি না, খোঁজ নেন বিধায়ক। পাশাপাশি বিক্রেতাদের সঙ্গেও কথাবার্তা বলেন তিনি।

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার