আগামিকাল থেকে আবাসের সুপার চেকিং শুরু, থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা

বাংলা আবাস যোজনার সুপার চেকিং নামের সমীক্ষা শুরু হতে চলেছে আগামিকাল থেকে। চলবে ১০ নভেম্বর অবধি। থাকবেন জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ১১ লক্ষ মানুষকে বাংলা আবাস যোজনার(Bangla Awas Yojna) মাধ্যমে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সেই লক্ষ্যেই বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের হাতে টাকা তুলে দিতে রাজ্য সরকার গত অক্টোবর মাস থেকে সমীক্ষা করিয়েছে। সেই সমীক্ষাতেই প্রায় ২০ শতাংশ উপভোক্তাদের নাম বাদ গিয়েছে। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার পক্ষপাতী। ফলে বাদ পড়া ওই আবেদনকারীরা ‘অযোগ্য’ কি না, তা ফের সমীক্ষা করা হবে। সেই সুপার চেকিং(Super Checking) নামের সমীক্ষা(Survey) শুরু হতে চলেছে আগামিকাল থেকে। জেলাশাসক(District Magistrate), পুলিস সুপার(Police Super), অতিরিক্ত জেলাশাসক(ADM) এবং মহকুমা শাসকের(SDO) মতো উচ্চপদস্থ আধিকারিকরা এবার সেই তালিকা যাচাই করবেন। কেউ যাতে অকারণে তালিকা থেকে বাদ না যান তা দেখার জন্যই সুপার চেকিং করা হবে। এছাড়া প্রথম পর্যায়ে চেকিংয়ের পরও যাতে কোনও বাড়ির মালিকের নাম তালিকায় না থাকে সেটাও দেখা হবে। সঠিক তালিকা তৈরির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সমীক্ষার কাজ ১৪ নভেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও তাড়াহুড়ো করতে গিয়ে যাতে ভুল না হয়ে যায় তার জন্য বাড়তি সময় নেওয়া হতে পারে।

আরও পড়ুন, খাবার হোক কী পণ্য, ডেলিভারির সময় বাঁধার বিরুদ্ধে রাজ্য, ৮টি সংস্থাকে ধরানো হল চিঠি

সরকারি কর্মীরা প্রথম পর্যায়ে সমীক্ষার কাজ করার পর অনেকেই বিভ্রান্ত হয়েছেন। অনেকের পাকাবাড়ি রয়েছে। তারপরও সমীক্ষার সময় তাঁরা গোয়ালঘর বা রান্নাঘরে আশ্রয় নিয়েছিলেন। সেই সব পাকাবাড়ির মালিকদের কেউ কেউ তালিকায় থেকে যেতে পারেন। সুপার চেকিংয়ে তাঁদের নাম বাদ দেওয়া হবে। কোনও সুপারিশ মেনে তালিকা তৈরি হবে না। গ্রামবাসীদের অনেকের মধ্যে ধারণা রয়েছে নতুন করে তালিকায় নাম নথিভুক্ত করা হচ্ছে। সেটা ঠিক নয়। পুরনো তালিকা যাচাই করা হচ্ছে। তবে সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাঁদের তালিকা যাচাই করা হচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে দ্রুত সমীক্ষার কাজ শেষ করার জন্য সমস্ত দফতরের কর্মীদের ময়দানে নামানো হয়েছে। আগামিকাল অর্থাৎ ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সুপার চেকিং অভিযান চালানোর সিদ্ধান্ত নেঅয়া হয়েছে। কেননা এই সময় সরকারি ছুটি রয়েছে। ছুটির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা কাজ করবেন।  

আরও পড়ুন, সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

নভেম্বর মাসে প্রাথমিক তালিকা তৈরি হওয়ার পর গ্রামের সাধারণ মানুষও যাচাইয়ের এই কাজে অংশগ্রহণ করতে পারবেন। রাজ্য সরকারের লক্ষ্য, যোগ্য উপভোক্তাদেরই মাথার ওপর পাকা ছাদ করে দেওয়া। তাই তালিকায় যাতে কোনও বেনোজল ঢুকে না যায়, তা নানাভাবে সুনিশ্চিত করতে চাইছে প্রশাসন। বাড়ি দেওয়ার ক্ষেত্রে যোগ্য উপভোক্তা সুনিশ্চিত করতে একাধিক ধাপে যাচাই করা হচ্ছে। শুধুমাত্র প্রশাসনের আধিকারিকরাই বাড়ি গিয়ে সমীক্ষা করে চূড়ান্ত তালিকা তৈরি করবেন, এমনটা নয়। প্রশাসনিক আধিকারিকদের তৈরি প্রাথমিক তালিকা টাঙানো হবে, ব্লক অফিস মহকুমা অফিস ও জেলাশাসকের অফিসে। ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই তালিকা টাঙানো থাকবে। সেই তালিকায় কোনও অযোগ্য ব্যক্তির নাম থাকলে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন। সেইমতো অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিক ফের সেই ব্যক্তির বাড়িতে যাচাই করবেন। রাজ্য সরকার ২০ ডিসেম্বর থেকে আবাসের জন্য প্রথম দফার টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে চাইছে। সেই লক্ষ্যেই যতটা দ্রুত সম্ভব আর যতটা নিখুঁত সম্ভব তালিকা তৈরি করা হচ্ছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের