ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ   বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রায় ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন ভোটারদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ভোটারদের মধ্যে কারা শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন, তা নির্ধারণ করতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে কি না- তা নিয়েই জোর জল্পনা চলছে। এই পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনা করতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

সূত্রের খবর, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে নির্বাচন কমিশনের ব্যবহৃত সফটওয়্যারে কিছু পরিবর্তন প্রয়োজন। সেই কারণে কমিশন অতিরিক্ত পাঁচ দিনের সময় চেয়েছে। কো-অর্ডিনেশন কমিটি সেই আবেদনে সম্মত হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যেসব বিচারাধীন ভোটারের আবেদন খারিজ হবে, তাঁদের আপিল শোনার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে সেই প্রক্রিয়া এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লক্ষ বিচারাধীন ভোটারের নথির নিষ্পত্তি হয়েছে। তবে তাদের মধ্যে ঠিক কতজনের ভোটাধিকার বহাল থাকবে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ ছিল, নিষ্পত্তি হওয়া প্রায় ১০ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ৩০ শতাংশ আবেদন বাতিল হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল গঠনের জন্য হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারকদের নিয়ে একটি সম্ভাব্য তালিকাও তৈরি হয়েছে। তাতে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত বিচারকের নাম রয়েছে। তবে তাদের মধ্যে কারা দায়িত্ব নিতে রাজি হবেন, তা এখনও নির্দিষ্ট নয়। ফলে ট্রাইব্যুনাল কবে গঠিত হবে এবং বাদ পড়া ভোটাররা কবে আবেদন জানাতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক