ব্যর্থ কমিশন, শুক্রবারে প্রকাশিত হল না প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল আগামী সোমবার বিকেলে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং তারপর থেকে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার করে বাকি যে নামগুলি সংশোধিত তালিকায় আসবে সেগুলোকে প্রকাশ করবে কমিশন। অর্থাৎ আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন।নির্বাচন কমিশনের ওয়েবসাইটের(Website) পাশাপাশি বুথে বুথেও এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দেওয়া হবে বলে কমিশন জানিয়ে দিয়েছে।

নির্বাচন কমিশনের নিজস্ব সাইডে গিয়ে মোবাইলের মাধ্যমে অ্যাপে এই তালিকা প্রকাশ হওয়ার পর তা দেখা যাবে। সব বুথের তালিকা প্রস্তুত না হওয়ায় শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানায় কমিশন। এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন একটি বিশেষ কমিউনিটিকে টার্গেট করেছে কমিশন। ফলে শুক্রবারও প্রথম দফার সাপ্লিমেন্টারি প্রকাশ হল না। একটি করে দিন নষ্ট হয়ে যাচ্ছে নির্বাচনের আগে। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচারপতিদের। এখনো পর্যন্ত ৪০ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি ।সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৬০ লক্ষ নামের নিষ্পত্তির কাজ শুরু করেছেন বিচারপতিরা।

প্রথম সাপ্লিমেন্টারিতে কয়েক লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে এস আই আর এর জন্য ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। এই জেলার জন্য নিয়োগ করা হল ১৯ জন বিচারপতিকে। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ ,সমাপ্তি চট্টোপাধ্যায় সহ ১৯ জন বিচারপতি এই ট্রাইব্যুনালে রয়েছেন। যদি কোন ভোটারের নাম তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয় তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এই ট্রাইবুনালে। দুটি উপায়ে এখানে আবেদন করা যাবে। একটি অনলাইনে ,অপরটি অফলাইনে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের