SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার এসআইআর মামলায় ভোটার তালিকা নিয়ে শুনানিতে এবার নাম সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির গতি নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত তালিকা প্রকাশের পর চার মাস পেরিয়ে গেলেও বিপুল সংখ্যক আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে আদালতে সূত্রে খবর। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অ্যাডজুডিকেশনের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।

এদিন শুনানিতে সাংসদ ইশা খান চৌধুরির করা RTI-এর তথ্য আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে প্রায় ৭ লক্ষ আবেদন করা হয়েছে ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য। বিপরীতে প্রায় ৩১ লক্ষ আবেদন রয়েছে নাম বাদ দেওয়ার দাবিতে। শুনানিতে মামলাকারীদের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ৩১ টি বিধানসভা কেন্দ্রে যে সংখ্যক ভোটে প্রার্থীরা জয় পেয়েছেন, তার থেকেও বেশি সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। তার অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। নতুন করে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানতে চায়, ওই ৩১ টি বিধানসভা কেন্দ্রের কতগুলিতে ইতিমধ্যেই ইলেকশন পিটিশন দায়ের হয়েছে। তবে বিচারপতিরা স্পষ্ট করে দেন, ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার চেয়ে তাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডজুডিকেশনের গতি।

আরও পড়ুন: ‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, অন্তত পরবর্তী লোকসভা নির্বাচনের আগে সংশ্লিষ্ট সমস্ত আবেদনের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এত বিপুল সংখ্যক আবেদন জমে থাকার বিষয়টি আদালতের নজরে এসেছে বলেই দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এদিন জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে আরও কয়েকটি বিষয়ে তথ্য চেয়েছে শীর্ষ আদালত। ট্রাইবুনালগুলিতে মোট কত আবেদন জমা পড়েছে, তার মধ্যে কতগুলি নাম অন্তর্ভুক্তির এবং কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন তার হিসাব চাওয়া হয়েছে। পাশাপাশি, এখনও পর্যন্ত কত শতাংশ আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং দ্রুত কাজ শেষ করতে অতিরিক্ত ট্রাইবুনাল প্রয়োজন কি না, সেই বিষয়েও কমিশনের বক্তব্য জানতে চেয়েছে আদালত। অর্থাৎ SIR-কে ঘিরে এখন আদালতের মূল নজর ভোটার তালিকার চূড়ান্ত ফলের চেয়েও আবেদনের দ্রুত নিষ্পত্তির দিকে। পুজোর আগে ফের এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানিতে অ্যাডজুডিকেশনের অগ্রগতি নিয়ে কমিশন কী তথ্য দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে বিচারকদের গায়ে পড়ল রোবট, তারপর….

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের