রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের ওপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের ওবিসি (অনগ্রসর শ্রেণি) শংসাপত্র নিয়ে সোমবার  সুপ্রিম কোর্টে ওঠে শুনানি। আর সেইসময় আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়।‘ এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি বি আর গাভই। বলা বাহুল্য, কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। আর তা নিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

এদিন শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে ২৮ শতাংশ সংখ্যালঘু রয়েছে। তার মধ্যে ২৭ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। মূলত, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছিল ।‘ রাজ্যের আইনজীবীর এই সওয়ানের পর সুপ্রিম কোর্টের বিচারপতি  স্পষ্ট ভাবে জানিয়ে দেন,’ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়। এখনই আদালত এই নিয়ে কোন নির্দেশ দেবে না ।  আগামী জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি।‘ এখান থেকেই স্পষ্ট যে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । 

উল্লেখ্য,  চলতি বছর মে মাসে ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তাতে বাতিল হয়ে যায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট। সেইজন্য এই নিয়ে  সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু এখন শীর্ষ আদালতে ওবিসি সংরক্ষণ নিয়ে কোন সুরাহা পেল না শীর্ষ আদালত ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের