আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ, তালিকা ফ্রিজ নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। তার মধ্যে ৩৩ লাখ নামের নিষ্পত্তি হয়েছে। বাকি রয়েছে ২৭ লাখ। এমনকী মোট ৯১ লাখ নাম বাদের মধ্যে ৬৩ শতাংশই হিন্দু ভোটার বলে জানা গিয়েছে। এবার এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলি ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টই।

এদিকে প্রথম দফার এবং দ্বিতীয় দফার ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। সেখানে আর নাম ঢোকানো সম্ভব কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বহু বৈধ ভোটার এখনও বুঝতে পারছেন না তাঁরা ভোট দিতে পারবে কিনা। আজ, শুক্রবার এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। ট্রাইবুনাল ছাড়পত্র দিলে ‘ফ্রিজ’ করা ভোটার তালিকায় কি এই নামগুলি অন্তর্ভুক্ত হবে? এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সেটাই স্পষ্ট করে জানিয়ে দিল।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের মরশুমে ভোটার তালিকা নিয়ে পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে। বিপুল পরিমাণ ভোটার ক্ষোভ উগরে দিয়েছেন। নিয়ম অনুযায়ী, ‘ফ্রিজ’ হওয়া তালিকাই চূড়ান্ত হিসাবে গণ্য হয়। তার ভিত্তিতেই ভোট হওয়ার কথা। বাংলায় ২৩ তারিখ এবং ২৯ তারিখ বিধানসভা নির্বাচন রয়েছে। তার মধ্যে এখনও অনেক ভোটারের নাম তালিকা অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত টাইবুনালে। আজ, শুক্রবার এই বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁর পর্যবেক্ষণ, ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই ট্রাইবুনালের নিষ্পত্তি এবং ভোটার তালিকা ‘ফ্রিজ’ নিয়ে আদালত সিদ্ধান্ত জানাবে।

এছাড়া প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী জানতে চেয়েছিলেন, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর ট্রাইবুনালে যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের ভবিষ্যৎ কী হবে? বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, প্রত্যেক নির্বাচনের জন্য ভোটার তালিকার কাট–অফ তারিখ থাকে। আদালত সেটা ভাবছে। এখানে নাগরিকের মৌলিক অধিকারের বিষয় রয়েছে। সংবিধান অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিক পাবেন। এই অধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর স্থায়ী অধিকার হিসেবে বিবেচিত। তাই আরও বিবেচনা প্রয়োজন। আর প্রধান বিচারপতি জানান, স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হবে না।

Published by:

Share Link:

More Releted News:

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ