মাধ্যমিক শুরু হতেই যাতায়াতে চরম ভোগান্তি, সিউড়ি হাটজনবাজার ওভারব্রিজ দ্রুত খোলার দাবিতে সরব পরীক্ষার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সিউড়ি শহরে পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে হাটজনবাজার রেলগেট এলাকায় প্রতিদিনের তীব্র যানজট পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সকালবেলা দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়েছে,যার সরাসরি প্রভাব পড়েছে পরীক্ষার্থীদের ওপর।

এই পরিস্থিতির কথা মাথায় রেখে হাটজনবাজারের রেল ওভারব্রিজ সাময়িকভাবে খুলে দেওয়ার দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সিউড়ি পুরসভার সকল জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের সিউড়ি শহর নেতৃত্ব।

আরও পড়ুন: এক কেন্দ্রে সাত স্কুলের পরীক্ষার্থী, কড়া নিরাপত্তার দায়িত্বে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

তাঁদের দাবি, অন্তত মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে রেল ওভারব্রিজ খুলে দেওয়া হলো পরীক্ষার্থীদের অনেকটাই সুবিধা হবে এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো সহজ হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যানজট এড়াতে পরীক্ষার্থীদের প্রায় ১ ঘন্টা আগেই বাড়ি থেকে বেরোতে হচ্ছে। এতে মানসিক চাপ যেমন বাড়ছে, তেমনই তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে।

এই বিষয়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপল বাউড়ি জানান, এই ধরণের কোনও আবেদন পেলে তার সব দিক খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পরীক্ষার্থী ও অভিভাবকরা রেলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি