ডাইনি সন্দেহে বাড়ি ঘিরে হামলা, উত্তর দিনাজপুরে জখম বধূ-সহ পরিবার

ন কয়েক ধরেই ওই গ্রামে স্থানীয়রা ঘনঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। শিশু থেকে যুবক-যুবতী, সকলেই বিভিন্ন রোগে ভুগছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: ফের ডাইনি অপবাদে এক পরিবারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের মারধরে গুরুতরভাবে জখম হয়েছেন ওই পরিবারের সকলে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের উত্তর দিনাজপুরের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুরে, যেটি ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। প্রাথমিক সূত্র অনুযায়ী, দিন কয়েক ধরেই ওই গ্রামে স্থানীয়রা ঘনঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। শিশু থেকে যুবক-যুবতী, সকলেই বিভিন্ন রোগে ভুগছিলেন। সেই দায়েই গ্রামের একটি পরিবারকে ঘিরে প্রায় ৪০০-৫০০ জন বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ডাইনি সন্দেহে সেই পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করতে শুরু করেন তিনটি গ্রামের বাসিন্দারা।

ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায় ওই পরিবারের বধূর। গুরুতর জখম হন ওই পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপর গ্রামে অশান্তির কথা শুনতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান পুলিশের টিম। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেয়ে যান প্রশাসনের লোকজন। এখনও ওই এলাকা থমথমে হয়ে রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শনিবার ৪০০-৫০০ জন লোকজন জড়ো হয় উত্তর লক্ষীপুরের মনোরঞ্জন বর্মনের বাড়িতে। ডাইনি সন্দেহে ওই বাড়ির প্রীতিলতা বর্মনকে তাঁরা মারধর শুরু করেন। এরপর ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায় মহিলার। তাঁর বাড়ির লোকজনকেও বেধড়ক মারধর করা হয়। দিলীপ বোস নামে একজনের ঘাড়েও কোপ পড়ে। তাঁর আঙুল কেটে গিয়েছে।

এরপর গুরুতর আহত অবস্থায় সকলকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে এই অশান্তির ঠিক কারণ ক? ওই মহিলাকে কেন ডাইনি সন্দেহ করা হল? জানা গিয়েছে, কয়েকদিন ধরে গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ছিলেন। ওই গ্রামের বেশ কয়েকজন মারাও গিয়েছেন। কারণ খুঁজতে গিয়ে গ্রামবাসীরা এক গুণিনের কাছ থেকে গ্রামবাসীরা জানতে পারেন, ওই গ্রামের মনোরঞ্জন বর্মণের পরিবারের জন্য গ্রামে যত্ত অসুখ-বিসুখ দেখা দিয়েছে। তাঁর বাড়িতে ডাইনি আছে। এরপরেই মনোরঞ্জনের বাড়িতে হানা দেয় গ্রামবাসীরা। ডাইনি সন্দেহে তাঁদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। মনোরঞ্জনের বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে বর্মণ বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট