দুর্নীতির অভিযোগে বরখাস্তদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

শুক্রবার রানাঘাটের (Ranaghat) সভা থেকে প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতা জানান, দুর্নীতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের নিয়ে রাস্তায় মিছিল করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন উলট পুরাণ! এবার কোনও রাখঢাক না করে সরাসরি দূর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুক্রবার রানাঘাটের (Ranaghat) সভা থেকে প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতা জানান, দুর্নীতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের নিয়ে রাস্তায় মিছিল করবেন তিনি। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।

শুক্রবার রানাঘাটে বিজেপির প্রকাশ্য সভা ছিল (Ranaghat)। এদিন রানাঘাটে মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় বক্তৃতা রাখার সময় আচমকা দুর্নীতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘৯৫২ জনের চাকরি গিয়েছে, সবে তো শুরু। ৫৮ হাজার চাকরি জালিয়াতি হয়েছে, নদিয়ার বিধায়ক এখন জেলে।’ তিনি আরও বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যেই সংখ্যাটা ২০-২৫ হাজারে পৌঁছবে।’ আর এরপরেই বিরোধী দলনেতা বলেন, দুর্নীতির দায়ে যাদের চাকরি যাবে, তাঁদের নিয়ে প্রথমে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করব। এরপর সেখান থেকে হেঁটে হেঁটে মিছিল করে যাব কালীঘাটে।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘শুভেন্দু অধিকারী সাপের গালে চুমু খাচ্ছেন, ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, এইভাবে আর কতদিন চলবে?’ একইসঙ্গে শুভেন্দুর মন্ত্রিত্বের জমানায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে সরব হন তিনি। কুণাল ঘোষ বলেন, শুভেন্দুর মন্ত্রিত্বের আমলে দুর্নীতি করে কত চাকরি হয়েছে সেগুলি এবার বেরোবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের