নন্দীগ্রামে বিক্ষোভের মুখে শুভেন্দু! লঙ্ঘণ কোভিডবিধি

এদিন ভাঙাবেড়া শহিদ মিনারে বিজেপির তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তবে শুভেন্দু জানিয়েছেন, তিনি কোনও বিক্ষোভের মুখে পড়েননি। সভায় আসার পথে তৃণমূলকর্মিরা তাঁকে কটুক্তি করেছে। শুভেন্দুর এই অভিযোগ খারিজ করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে আজকের দিনটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালিত হয়। এদিনও তৃণমূলের তরফে নন্দীগ্রামের ভাঙাবেড়া ব্রিজের কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগে তৃণমূলের তরফে এই সব অনুষ্ঠানের আয়োজন করতেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকে নন্দীগ্রামে বিজেপি ব্যানারে পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও নন্দীগ্রামের গণআন্দোলনের সঙ্গে শুভেন্দু অধিকারী ওতঃপ্রত ভাবে জড়িত থাকলেও বিজেপি ছিঁটেফোঁটাও জড়িত ছিল না কোনও কালেই। এদিন ভাঙাবেড়া শহিদ মিনারে বিজেপির তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ভাঙাবেড়া শহিদ মিনারে সভা করতে গিয়ে তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। পাশাপাশি বিজেপি অনুষ্ঠানে কোভিডবিধি লঙ্ঘণের অভিযোগও উঠেছে। সেখানে শারীরিক দূরত্ব যেমন না মানার অভিযোগ উঠেছে তেমনি সেখানে উপস্থিত নেতা থেকে কর্মী সমর্থক কারোর মুখেই মাস্কের দেখাও মেলেনি বলে অভিযোগ উঠেছে। তবে শুভেন্দু এদিন জানিয়েছেন, তিনি কোনও বিক্ষোভের মুখে পড়েননি। সভায় আসার পথে তৃণমূলকর্মিরা তাঁকে কটুক্তি করেছে। জানিয়েছেন, ‘গাড়িতে করে অনুষ্ঠানস্থলের দিকে যাওয়ার সময় আমাকে লক্ষ্য করে কটূক্তি করা হয়েছে। তৃণমূল গতবারও নোংরামো করে আমাকে আটকানোর চেষ্টা করে, লাভ হয়নি। এবারেও করল, তাতে লাভও কিছু হবে না।’ তবে শুভেন্দুর এই অভিযোগ খারিজ করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩