দাদা শুভেন্দুর আদালতে ধাক্কা, ভাই দিব্যেন্দুর ভরসা শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : রামমন্দির প্রতিষ্ঠার দিন তৃণমূলের ডাকা সংহতি দিবস পালনের কর্মসূচি আটকাতে গিয়ে হাইকোর্টে ধাক্কা খেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাদা শুভেন্দুর পর এবার ভাই দিব্যেন্দু অধিকারীর ভরসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রামমন্দির প্রতিষ্ঠার দিন অশান্তি হতে পারে বলে আশঙ্কা করে শাহকে চিঠি দিব্যেন্দুর।

চিঠিতে কী লিখেছেন দিব্যেন্দু। হামলার আশঙ্কা করে দিব্যেন্দু জানান, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াতে পারে। তাঁর দাবি, কিছু নেতা সংহতি দিবসের নামে আগুন জ্বালানোর চেষ্টা করছে। হতাশাগ্রস্ত নেতার দ্বারা বিভাজনের আগুনকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হবে। একইসঙ্গে শাহের কাছে চিঠিতে শান্তি বজায় রাখার আবেদন জানালেন দিব্যেন্দু।

সপ্তাহখানেক আগে বাবা শিশির অধিকারীকে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। রাজ্যপালের পাশাপাশি এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানালেন দিব্যেন্দু। ইতিমধ্যে বৃহস্পতিবারই আদালতে ধাক্কা খেয়েছেন শুভেন্দু। যদিও শুভেন্দুর আবেদনকে খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিল করতে হবে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মিছিল। নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোনও প্রয়োজন নেই। উল্লেখ্য, দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রামমন্দির প্রতিষ্ঠার দিন হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে সভা করবেন তিনি। সেইসঙ্গে প্রতিটি জেলায় সম্প্রীতি মিছিল বের করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে