ভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ! ভোটের মরশুম মানেই প্রচারের নতুন নতুন রূপ, আর সেই রূপেই এবার আরও এক চমক দেখা গেল পূর্ব বর্ধমান জেলায়। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ভোটারদের মন জয় করার প্রতিযোগিতায় নেমেছে সব রাজনৈতিক দলই। কখনও ঘরোয়া কাজ, কখনও বাজারহাট, আবার কখনও কৃষিকাজ। সবকিছুর মধ্যেই প্রার্থীরা নিজেদের ‘জনতার মানুষ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

এই আবহেই এবার নজর কাড়লেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। ভোট প্রচারের ফাঁকে তিনি পৌঁছে যান স্থানীয় চাষিদের কাছে এবং সরাসরি ধান ঝাড়াইয়ের কাজে হাত লাগান। মাঠের ধান ঝাড়ার কাজে ব্যস্ত কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায় তাঁকে। কখনও ধান নেড়ে দেওয়া, কখনও খড় সরানো। সব কাজেই সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি কৃষকদের সমস্যার কথাও শোনেন বলে জানা যায়। কৃষিক্ষেত্রের নানা চ্যালেঞ্জ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং সরকারি সহায়তার বিষয়েও আলোচনা হয় বলে দাবি করেন উপস্থিত সমর্থকরা। এই দৃশ্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

ভোট প্রচারে প্রার্থীদের এমন ‘জনসংযোগমূলক’ কর্মকাণ্ড নতুন কিছু নয়। তবে ভোটের আগে কৃষকের মাঠে দাঁড়িয়ে সরাসরি কাজ করা রাজনৈতিক বার্তা হিসেবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিরোধীদের একাংশ অবশ্য এটিকে নির্বাচনী কৌশল বলেই কটাক্ষ করেছে।

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের