করোনা রয়েছে কি না জানতে রাজ্যজুড়ে নিকাশি জল পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে খুব শীঘ্রই এই কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা (Covid) মহামারীর কথা এখনও ভোলেনি রাজ্যবাসী। মাস্ক পরার রীতি শিথিল হয়েছে, মানুষের জীবন যাপন ফিরছে ছন্দে। কোভিডের বাড়বাড়ন্ত রাজ্য-সহ দেশজুড়ে অনেকটা স্তিমিত। তবুও নজরদারিতে ছেদ দিতে চাইছে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশজুড়ে বর্জ্য জল পরীক্ষা করা দেখা হবে করোনার কোনও স্ট্রেন এখনও কোথাও রয়েছে কি না। এই কাজের অংশ হিসেবে এবার বাংলায়ও নিকাশি জল পরীক্ষা করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সেই নির্দেশ স্বাস্থ্য দফতরে এসে পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে খুব শীঘ্রই এই কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকার কথা ইতিমধ্যে কলকাতা-সহ পুর ও নগরোন্নয়ন দফতর এবং কেএমডিএ-কে জানানো হয়েছে। স্বাস্থ‌্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা পুরসভা-সহ রাজ্যের সব পুরসভাকে বর্জ‌্য জলের নমুনা সংগ্রহ করতে হবে। এরপর সেই নমুনা পাঠাতে হবে কল‌্যাণীর ন‌্যাশন‌্যাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক‌্যাল জিনোমিক্স-এ। কেন্দ্রীয় সংস্থার ল‌্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে সার্স কোভ-২ ভাইরাস এখনও সক্রিয় রয়েছে কি না।

উল্লেখ্য সম্প্রতি নীতি আয়োগ কমিটির বৈঠকে দেশজুড়ে নিকাশি জল পরীক্ষা করা নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রী। করোনার নমুনা কোথাও রয়েছে কি না জানতে দেশজুড়ে সমীক্ষা করার কথা জানানো হয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ভারতের অন্যান্য রাজ্যে সমীক্ষার পাশাপাশি পশ্চিমবঙ্গেও চালানো হবে সমীক্ষা। ইতিমধ্যে দেশের কয়েকটি মেট্রোপলিটন শহরে নিকাশি জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে।

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানাতে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার যৌন নির্যাতন, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল