স্বাস্থ্যসাথী অনন্য লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে, পোস্ট মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকারের অন্যতম প্রকল্প স্বাস্থ্যসাথী  অনন্য লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে। গত ৩১ অক্টোবর ১ কোটি হাসপাতালে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্সহ্যান্ডেলে সেই কথাই লিখেছেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেছেন, বাংলার মানুষের জন্য ক্যাশলেস চিকিৎসা পরিষেবা শুরু করা হয়েছে। ১৩,১৫৬ কোটির ক্যাশলেস সুবিধা পাচ্ছে বাংলার মানুষ। রাজ্য বাজেট থেকে বাংলার নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলার যেকোনও মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা ভোগ করার অধিকারী। অন্যকোনও রাজ্যের মানুষ যদিও এই প্রকল্পের আওতায় নেই। কিন্তু বাংলার ৮.৫ কোটির বেশি মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছেন। শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম এবং হাসপাতালে সঠিক সময়ে অর্থপ্রদান পরিষেবা গ্রহণে সাহায্য করেছে।কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা মানুষের পাশে রয়েছে।

 

পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্পের তালিকায় স্বাস্থ্য পরিষেবার দিক থেকে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প অন্যতম। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বাংলার মানুষ স্বাস্থ্যখাতে সুবিধে পেতে শুরু করেছে।  বহু মানুষ ক্যাশলেস পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসে। সরাকরি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই এর উদ্দেশ্য। স্বাস্থ্যসাথীতে সমস্ত খরচই বহন করে রাজ্য সরকার।

 

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

মিলল না রক্ষাকবচ, হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল, শুক্রবার আদালতে যাচ্ছেন পাথরসম্রাট?

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে