বিদ্যুৎ সিদ্ধান্ত! বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী পালনে কাটছাঁট

বাদ গিয়েছে মাধবীবিতানের অনুষ্ঠানসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর বিশেষ মর্যাদায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। এবছরও হলো তবে তাতে কাটছাঁট হলো। ‘প্রতীচী’ জমি বিতর্কের জেরেই না কি কাঁচি চালানো হয়েছে অনুষ্ঠানে! বিশ্বভারতী’র এই সিদ্ধান্তে ক্ষোভ দেখা গিয়েছে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে।

মঙ্গলবার গৌড়প্রাঙ্গণ, বৈতালিক, উদয়নে অনুষ্ঠান করা হয়। তবে বাদ গিয়েছে মাধবীবিতানের অনুষ্ঠানসূচি। রবি ঠাকুরের (RABINDRANATH TAGORE) ‘শাপমোচন’ নৃত্যনাট্য পরিবেশিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতে দিন উদযাপন করা শুরু হয় রবীন্দ্রসঙ্গীত এবং বৈদিক মন্ত্র পাঠ দিয়ে।  

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং ভারতরত্ন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র ১৩ ডেসিমেল জায়গা নিয়ে বিতর্ক তুঙ্গে। উপাচার্যের ইচ্ছে, ‘উচ্ছেদ’। তবে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি ঘনিষ্ঠ। উপাচার্য বারবার অমর্ত্য সেনকে আক্রমণ করেছেন। অভিযোগ, চলিয়েছেন স্বেচ্ছাচার। রাজ্য-দেশ তথা আন্তর্জাতিক মহলেও সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। নোবেলজয়ীর দাবি, কেন্দ্রের রাজনীতিকে তিনি নীতিগতভাবে পছন্দ করেন না ও সমালোচনা করেন বলেই এই আক্রমণ। 

প্রশ্ন, ২৫ বৈশাখ এমন কী হলো যার জেরে অনুষ্ঠানে কাঁচি চালাতে হলো? রবীন্দ্রপ্রেমীরা সেই উত্তর চান বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে। 

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির