ষাঁড়ের গুঁতোয় রক্তাক্ত হয়ে হাসপাতালে পঞ্চায়েত উপ প্রধান

এদিন সকালে কলাইকুণ্ডু এলাকায় আশিসবাবুর বাড়িতেই আচমকা ষাঁড়টি ঢুকে পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হুগলির তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। মঙ্গলবার নবমীর দিন এই ঘটনা ঘটেছে। এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নবমীর দিন সকালে হুগলি জেলার তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিস সামন্তকে একটি ষাঁড় গুঁতো মারে। এদিন সকালে কলাইকুণ্ডু এলাকায় আশিসবাবুর বাড়িতেই আচমকা ষাঁড়টি ঢুকে পড়ে। এরপর তাঁকে গুঁতিয়ে দেয় প্রাণীটি। গুরুতরভভাবে জখম হন আশিসবাবু। গুঁতোর জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ভয়ে চিৎকার করে ওঠেন। তাঁর গলার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন আশিসবাবুর বাড়িতে। একসঙ্গে অনেক লোকজন দেখে পালিয়ে যায় আক্রমণকারী ষাঁড়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আশিস সামন্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। যদিও সেখানে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এরপর কলকাতায় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্থানান্তর করা হয় আশিসবাবুকে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে নবমীর সকালে এমন ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে এলাকার মানুষজন। এলাকায় ষাঁড়ের অত্যাচার দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ তাঁদের। এর আগেও ষাঁড়ের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তার আগে কালনাতেও ষাঁড়ের উপদ্রব লক্ষ্য করা গিয়েছিল। সেই সময় তাণ্ডব চালানো ষাঁড়কে কোনওরকমে (Kalna) বাগে আনতে সক্ষম হয়েছিলেন সরকারি কর্মীরা। ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে সেটিকে কাবু করে ধরা হয়েছিল।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী