তারাপীঠে বিপদে আপদে এবার দ্রুত পরিষেবা, ৪ কোটি টাকায় তৈরি হচ্ছে দমকল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ : বীরভূমের তারাপীঠ মন্দির একটি তীর্থভূমি। সারাবছর এখানে বহু ভক্ত সমাগম ঘটে। প্রতিদিনই প্রায় হাজার হাজার ভক্তরা এখানে আসেন। মায়ের কাছে নিজের মনের কথা জানান তারা। এবার তারাপীঠে এসে কোনও বিপদে পড়লেই দ্রুত পরিষেবা মিলবে। সরকারের পদক্ষেপে খুশি হয়েছেন পর্যটক থেকে স্থানীয়রা।

জানা গিয়েছে,প্রায় ৪ কোটি টাকা খরচ করে নতুন কর্মযোগ্য তারাপীঠে। ভিড় সামাল দেওয়া থেকে আপৎকালীন পরিস্থিতি সামলানো এখন খুব সহজে হতে চলেছে। তারাপীঠ মন্দিরে আগত লক্ষ লক্ষ পর্যটক স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নতুন দমকল কেন্দ্র। সূত্রের খবর, এতদিন পর্যন্ত অস্থায়ীভাবে তারাপীঠে ছাউনি করে দমকল কেন্দ্র ছিল। এবার স্থায়ী ঘর নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে টাকা। শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। তাঁর কথায়, অন্যতম সিদ্ধপীঠ হিসেবে পরিচিত তারাপীঠ। এই পর্যটন কেন্দ্রে স্থায়ীভাবে দমকল কেন্দ্র তৈরীর প্রয়োজন ছিল। তার কারণ প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় এখানে। যেকোনও সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি দ্রুত সামাল দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দমকলের জন্য ঘর নির্মাণের আর্থিক অনুমোদনের বিষয়টি হোয়াটসঅ্যাপে জানিয়েছেন দমকলমন্ত্রী। তিনি আরও বলেছেন, আশা করা যাচ্ছি বিধানসভা নির্বাচনের আগেই দরপত্র আহবান করে ঘর নির্মাণের কাজ শুরু হবে।

তারাপীঠে এতদিন দমকল কেন্দ্র না থাকায় নানা ধরনের সমস্যায় পড়তে হতো পর্যটকদের। এই এলাকায় প্রায় লিখিত, অলিখিতভাবে ২০০০ এর বেশি হোটেল রয়েছে। এখানে কোনও ধরনের অগ্নিকাণ্ড ঘটলে রামপুরহাট থেকে দমকল নিয়ে আসতে হত। প্রায় ৯ কিলোমিটার দূর থেকে দমকল আশায় বিপদ অনেকটাই হাতের বাইরে চলে যেত। ফলে সেই সমস্যা থেকে সমাধান হতে চলেছে।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ